চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিককে নিয়ে ইউরোপে আলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১১, মে ২০১৭
বিনোদন
A A
সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাট

সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাট

ছুটি কাটাতে ইউরোপ যাচ্ছেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা, এমন কথাই শোনা যাচ্ছে। আলিয়া ভাট এখন কাজ থেকে কিছুটা বিরতিতে আছেন। ২০১৬ সালে কয়েকটা সুপারহিট ছবি উপহার ‍দিয়েছেন তিনি। সেগুলোর মধ্যে রয়েছে ‘কাপুর অ্যান্ড সনস’, ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘ডিয়ার জিন্দেগি’।

তাই নতুন কাজ শুরুর আগে কিছুটা নিজের মতো করে সময় কাটাতে তার এই বিরতি। এরই মধ্যে খানিকটা সময় বন্ধুদের নিয়ে কাটিয়ে ফেলেছেন তিনি। দুবাইয়ে বান্ধবীর সঙ্গে বেড়ানো, কেনাকাটা আর মাস্তির নানা ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।

এছাড়া প্রিয়াঙ্কার পার্টি, করণ জোহরের সন্তানদের সঙ্গে কিছুটা সময় কাটানো, শখের বিড়াল ছানাকে নিয়ে আহ্লাদ ভাগাভাগি—কোন কিছুরই যেন কমতি রাখেননি এই ক’দিনে।

কিন্তু তাতে কি! প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে, নিজের মতো করে সময় না কাটাতে পারলে যেন সব আনন্দই অপূর্ণ থেকে যাচ্ছে। তাই প্রেমিককে সঙ্গে নিয়ে তিনি এবার ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছেন।

সিদ্ধার্থ মালহোত্রা এখন ব্যস্ত আছেন মনোজ বাজপেয়ীর সঙ্গে তার ‘আইয়রি’ ছবির কাজ নিয়ে। আর এই কাজের শিডিউল শেষ হলেই তিনি এবং আলিয়া এক মাস ইউরোপ কাটিয়ে আসবেন বলে পরিকল্পনা করেছেন। অন্যদিকে আলিয়ার পরিকল্পনা রয়েছে, ইউরোপ ভ্রমণের পর মা-বোনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাবেন।

আলিয়া ভাটকে এরপর রণবীর সিংয়ের সঙ্গে ‘গল্লি বয়েজ’ এবং রণবীর কাপুরের সঙ্গে ‘ড্রাগন’ ছবিতে দেখা যাবে। মিড-ডে।

সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাটের অন্ত​রঙ্গ কিছু মুহূর্ত
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটসিদ্ধার্থ মালহোত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালাস পেলেন বিনা বিচারে ১৭ বছর কারাগারে থাকা শিপন

পরবর্তী

নওয়াজের সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ করা টুইট তুলে নিলো সেনাবাহিনী

পরবর্তী

নওয়াজের সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ করা টুইট তুলে নিলো সেনাবাহিনী

ফাতিমা সানা শেখ

আমির খানের ছবির দুই নায়িকা কে কে?

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT