চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার বায়োপিকে অভিনয় করতে চান হারনাজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্স ২০২১ এর মুকুট জিতে নিয়েছেন ভারতের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। আর এর মধ্য দিয়েই ২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো ভারতের।

ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, লারা দত্তের মতো হারনাজও কি অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন?

এমন প্রশ্নের জবাবে হারনাজ জানান, “আমার অভিনয় দক্ষতা বড় পর্দায় দেখানোর জন্য মুখিয়ে রয়েছি।”

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে নিজের আইকন মানেন হারনাজ। এর আগে একাধিক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন তিনি।

আর এবার বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে হারনাজ জানিয়েছেন, অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার বায়োপিকে অভিনয় করতে পছন্দ করবেন তিনি। কারণ, প্রিয়াঙ্কার জার্নি অনুপ্রেরণা দেয় তাকে। এইরকম লক্ষাধিক মানুষের প্রেরণা প্রিয়াঙ্কা, মন্তব্য হারনাজের।

ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করে যখন মুকুট জিতেছেন হারনাজ, ঠিক সেই সময় নেটমাধ্যমে ভাইরাল হয় হারনাজের একটি ভিডিও। যেখানে হারনাজকে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে প্রশংসা করতে শোনা যায়। ভিডিওটি ছিল হারনাজের মিস ডিভা ২০২১ খেতাব জেতার ঠিক পরের।

Reneta

ভিডিওতে হারনাজ বলেছিলেন, ‘আমি প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবাসি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাই আমি সব সময় প্রিয়াঙ্কাকেই বেছে নেব।’

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়প্রিয়াঙ্কা চোপড়াবলিউডহারনাজ সান্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT