বিনোদন

প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্কে আপত্তি নেই মেগানের বাবার

প্রিন্স হ্যারি মেগান

প্রিন্স হ্যারি মেগান

অভিনেত্রী মেগান মার্কেল এর কোরিওগ্রাফার বাবা থমাস মার্কেল জানিয়েছেন, প্রিন্স হ্যারির সঙ্গে মেগানের সম্পর্ক নিয়ে তার কোনো আপত্তি নেই। বরং তিনি খুশি কারণ মেগান তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছেন।

মেক্সিকোর ক্যালিফোর্নিয়া বর্ডারে খুব সাদামাটা জীবন যাপন করেন মেগানের বাবা থমাস মার্কেল। সাদামাটা জীবনে থেকেও মেগানের হাই প্রোফাইল সম্পর্কে কোন আপত্তি নেই তার। পুরো বিশ্ব জানার আরও অনেক আগেই প্রিন্সের সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয়টি তিনি জানেন। একটি সূত্র জানায়, ‘সব জানা সত্ত্বেও থমাস কাউকে কিছু জানাননি। তারকা খ্যাতির কোনো মূল্য নেই থমাসের কাছে। তিনি হলিউডের বেশ গভীর থেকে দেখেছেন।’ থমাসের সব চিন্তা সুধু মেগানকে নিয়েই।



২০১৬-র শেষেই হ্যারির সঙ্গে মার্কেলের প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়। মাত্র এক বছরেই জনসম্মুখে এলেন এই জুটি। টরেন্টোতে আয়োজিত ইনভিকশাস গেমসের আসরে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে। তারা পাশাপাশি বসা ছিলেন এবং এই প্রথম জনসম্মুখে হাতে হাত ধরা অবস্থায় দেখা গিয়েছে তাদেরকে। রানি এলিজাবেথের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়েছে মেগানকে। তাই অনেকেই ধারণা করছেন, হ্যারি ও মেগানের সম্পর্ক শুভ পরিণতির দিকে এগোচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:প্রিন্স হ্যারি মেগান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…