চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্সের চোখে ইডেনের লড়াই

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:৫৯ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টেস্ট এবং ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার আগের সময়ে বাংলাদেশের অন্যতম সেরা পেসার জি. এম নওশের প্রিন্স। ১৯৯০ সালে বাংলাদেশ যখন ইডেনে প্রথম এবং শেষ খেলেছে তখন ওই দলে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে
বাংলাদেশের পেস অ্যাটাকের মূল কাণ্ডারিও ছিলেন।

নয় ওভার বল করে
পেয়েছিলেন এক উইকেট। লঙ্কান ওপেনার সেনানায়েককে আকরাম খানের হাতে ক্যাচ বানিয়ে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন প্রিন্স।

গোলাম নওশের প্রিন্স এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখান থেকে নিয়মিত বাংলাদেশ দলের খেলা দেখেন। দেখছেন বিশ্বকাপও। আরেকটি ইডেন লড়াইয়ের আগে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তার প্রত্যাশার কথা।

প্রিন্স বলেন, ২০ ওভারের ম্যাচে নিজেদের সেরা খেলা খেলতে পারলে যে কেউই জয়লাভ করতে পারে। বুধবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হবে দুই শক্তির লড়াই।

চ্যানেল আই অনলাইনকে প্রিন্স বলেন, ম্যাচটিতে আমরা এগিয়ে থাকবো, কারণ আমরা মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানকে হারিয়েছে। এই টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘আমাদের ম্যাচ জয়ের ধারাবাহিকতা আরও ভালো হবে’ বলেই মনে করেন তিনি।

বাংলাদেশ দলের কাছ থেকে প্রত্যাশা সম্পর্কে প্রিন্স বলেন: বড় ম্যাচে কিভাবে নিজেদের মেলে ধরতে হয় সেটা আমাদের ছেলেদের জানা আছে। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম আর নিজেদের সেরা খেলাটা খেললেই এ ম্যাচে জয় পাবে টাইগাররা।

Reneta

‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ দলের প্রতি শুভ কামনা জানাই। শুধুমাত্র ইডেনের ম্যাচই নয়, এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আমাদের ছেলেরা আমাদের জন্য বড় কিছু বয়ে আনতে পারবে,’ এমন আশায় আছেন একসময় বাংলাদেশ দলের পেস আক্রমণের প্রধান নাম জি এম নওশের প্রিন্স।

টি-২০ বিশ্বকাপের এবারের আসরে সুপার টেনে পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষার্থীরা

মে ৫, ২০২৬

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT