চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় ‘অসম্ভব’ লক্ষ্য বাংলাদেশের সামনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৫
স্পোর্টস
A A

৫৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান। জয়ের জন্য টাই্গারদের প্রয়োজন ৪৮৭ রান। ক্রিকেট পরিসংখ্যান মতে, তা প্রায় ‘অসম্ভব’। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের।

তামিম ইকবাল ৩২ ও মুমিনুল হক ১৫ রানে অপরাজিত আছেন।

টাইগারদের একমাত্র উইকেটটি নেন ইয়াসির শাহ। ইয়াসিরের ঘূর্ণি বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান ওপেনার ইমরুল কায়েস। ফেরার আগে তিন চার থেকে তার সংগ্রহ ছিল ১৬ রান।

Banglabid

এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে ৫৫৭ রানের জবাবে স্বাগতিক বাংলাদেশ অলআউট হয় ২০৩ রানে। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে করে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান।

পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, ইনিংসে স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই চতুর্থ বলে মোহাম্মদ হাফিজের উইকেট হারায় সফরকারী পাকিস্তান। স্বাগতিকদের পক্ষে সাফল্য এনে দেন মোহাম্মদ শরীফ। উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুলনা টেস্টের এ ডাবল-সেঞ্চুরিয়ান।

প্রাথমিক ধাক্কা সামাল দিতে ক্রিজে আসেন আজাহার আলি। তবে সামি আসলাম ও আজাহারের জুটি থিতু হবার আগেই বিদায় নেন সামি আসলাম। ২৫ রান যুক্ত হতেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। মোহাম্মদ শহীদের বলে মাহামুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

Reneta

সামি আসলামের বিদায়ে ক্রিজে আসেন অভিজ্ঞ ইউনিস খান। ইউনিস-আজাহার জুটি থেকে আসে ২৪ রান। এবার ফেরেন আগের ইনিংসের ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া আজাহার আলি। স্কোর বোর্ডে তখন রান ৪৯ রান। ব্যাক্তিগত ২৫ রানে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফেরেন তিনি।

আজাহারের বিদায়ে ইউনিস খানের সাথে জুটি বাধেন পাক দলপতি মিজবাহ-উল-হক। তারা দুজন স্কোর বোর্ডে যোগ করেন ৫৮ রান। এবার সফরকারীদের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন তাইজুল ইসলাম। নিজের করা বলেই ক্যাচ ধরে ইউনিসকে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

তৃতীয় দিনে টাইগারদের শেষ শিকার আসাদ শফিক। ইউনিসের বিদায়ে মিজবাহ উল হককে সঙ্গ দিতে আসেন শফিক। শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন মিজবাহ-উল-হক। মাহামুদুল্লার বলে আউট হয়ে ফেরার আগে ৭২ বল থেকে তিনি করেন ৮২ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশী ‘ওরা ৩ জন’

পরবর্তী

পরমব্রত রবীন্দ্রনাথ, কঙ্কনা কাদম্বরী

পরবর্তী

পরমব্রত রবীন্দ্রনাথ, কঙ্কনা কাদম্বরী

পেয়াঁজের দাম বাড়তি

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT