চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থীর এজেন্টদের সুরক্ষা দেবে র‌্যাব: বেনজীর আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ অর্থহীন মন্তব্য করে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, প্রয়োজনে প্রার্থীর এজেন্টকে সুরক্ষা দেয়া হবে। এজেন্টদের বের করে দিলে আমাদের অফিসার সেখানে নিজ দায়িত্ব বসিয়ে দিয়ে আসবে।

শনিবার দুপুর দেড়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বেনজীর আহমেদ বলেন, আমি ভোটকেন্দ্রের বুথে বুথে গিয়ে খোঁজ নিয়েছি, সেখানে সব দলের এজেন্ট পেয়েছি। এভাবে ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।  আমাদের অফিসার সেখানে নিজ দায়িত্বে এজেন্টদের বসিয়ে দিয়ে আসবেন, প্রয়োজনে তাদেরকে গার্ড দিবেন।

Banglabid

এ ধরনের কথাবার্তা অর্থহীন মন্তব্য করে তিনি বলেন: নির্বাচনে এতো এতো মিডিয়া কাজ করছে।  এছাড়া, বর্তমানে নাগরিকরা অনেক তৎপর ও সচেতন।  কোথাও কিছু হলে সাধারণ নাগরিকরাই ভিডিও করে ফেলছেন।  তাই এ ধরনের অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে আমি শুনেছি। আমাদের যে রেসপন্সিবল পার্সনরা আছেন এটা নিয়ে কাজ করছে।

Reneta

ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন: আমাদের ল-এনফোর্সমেন্টের প্রচুর সদস্য মোতায়েন রয়েছে।  এছাড়া, সাদা পোশাকে বিপুল পরিমান সদস্য দায়িত্বপালন করছে।  সিকিউরিটি নিয়ে কোন সমস্যা নাই।  আপনারা আসুন-ভোট দেন।  নতুন টেকনোলজির মাধ্যমে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  ফিঙ্গার প্রিন্ট নিশ্চিত হলে নিশ্চিতভাবেই আপনি ভোট দিতে পারবেন।

দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ভোটকেন্দ্র কেন্দ্রিক কোন ঘটনা নেই। আমরা তৎপর রয়েছি, প্রয়োজনে আমাদের ফোর্স আরো কয়েকগুণ বাড়াতে পারবো।

ভোটারদের উপস্থিতিতে সন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: আমি মনে করি, ভোটরদের বেশি বেশি ভোটকেন্দ্রে আসা উচিৎ। তবে কেউ যদি মনে করেন, ভোট না দিয়ে অন্য কাজ করবেন, তাহলে কাউকে তো আর ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারিনা। আমাদের দায়িত্ব ভোটারদের নিরাপত্তার দেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিঢাকা সিটিনির্বাচনর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৯ চারে তামিমের ডাবল সেঞ্চুরি

পরবর্তী

অবশেষে ব্রেক্সিট

পরবর্তী
ব্রেক্সিট-ইইউ-যুক্তরাজ্য

অবশেষে ব্রেক্সিট

সাংবাদিকের ওপর হামলায় ফুটেজ দেখে ব্যবস্থা: র‌্যাব ডিজি

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT