চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থীদের সমান সুযোগ দিন: সুজন

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৬:৩২ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

সিটি নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে থাকা মামলা জামিনযোগ্য, হয়রানীমূলক ও গুরুতর অপরাধ না হলে তাকে সমান সুযোগ দেয়া  প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশানের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার ও আচরণবিধি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সুজন। এতে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রার্থীদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

নির্বাচনের কয়েকদিন আগেই সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন সুজনের কেন্দ্রীয় কো-অডিনেটর দিলীপ কুমার সরকার। নির্বাচনী প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার আহ্বানও জানান তিনি।

Banglabid

দিলীপ বলেন, আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুরুতর অপরাধের জন্য প্রয়োজনে প্রার্থীতা বাতিল করতে হবে।  ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্র দখল, ব্যালট পেপার বা ব্যালট বাক্স ছিনতাই রোধে পূর্ব থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মেয়র পদে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীকে ইতিবাচক মনে করলেও ব্যবসায়ীদের আধিক্য নিয়ে প্রশ্ন তোলে সুজন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভালো মন্তব্য করে সুজন বলছে, মেয়র প্রার্থীদের আয়ের চেয়ে ব্যয় এবং ঋণ বেশি থাকার বিষয়টি স্বস্তিকর নয়।

এ বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান নির্বাচনের প্রার্থীদের হলফনামায় উল্লেখ করা আয় ও ঋণের উপস্থাপনকে হাস্যকর মন্তব্য করে বলেন, যেখানে দশ কোটি টাকা ঋণ এবং দুই কোটি টাকা আয় তার মানে মাইনাস আট কোটি টাকা। এটাতো আসলে সুস্থতার প্রতীক হচ্ছে না।

Reneta

আগামী ১৬ এপ্রিল ঢাকা দক্ষিণ এবং পরদিন উত্তরের মেয়র প্রার্থী ও জনগণের এক মঞ্চে মুখোমুখি বসে বিভিন্ন বিষয়ে আলোচনার আয়োজন করেছে সুজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচনসুজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নববর্ষে আচরণ বিধি লঙ্ঘন না করতে ইসির নির্দেশ

পরবর্তী

রাজশাহীতে শিবিরকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পরবর্তী

রাজশাহীতে শিবিরকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: এরশাদ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT