চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থিতা ফিরে পেলেন কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
২:০০ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

হাইকোর্টের রায়ে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সভাপতি কাদের সিদ্দিকী। তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এ রায় দেন।হাইকোর্টের আদেশের পর প্রতিক্রিয়া জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, হাইকোর্টের কাছ থেকে আমি সুষ্ঠ বিচার পেয়েছি। এখন জনগণের কাছে যেতে চাই। বাংলাদেমের যুদ্ধাপরাধীরকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলেও বিদ্বেষের কারণে আমাকে সেই সুযোগ না দেয়ার চেষ্টা করেছে।

এর আগে নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে আপিল করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও রুবায়েত হোসেন।

কাদের সিদ্দিকী ঋণ খেলাপি হওয়ায় নির্বাচনে অযোগ্য এমন যুক্তি হাইকোর্ট গ্রহণ না করায়, আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানান এটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, আমরা আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি মনে করি কোনো ব্যাক্তিকে যদি ঋণ পরিশোধের সময় দেয়া হয় এবং তার কয়েক কোটি টাকার সুদ মাফ করে দেয়া হয় তার সঙ্গে সেই ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ডিক্লাসিফাই করা এক নয়।

কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

এরপর গত ১৬ অক্টোবর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেন।

Reneta

পরে হাইকোর্টে আপিল করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আপিলের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র গ্রহণের নির্দেশ দেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে গত ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১০ নভেম্বর উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীটাঙ্গাইল ৪ উপনির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT