রাজনীতি

প্রার্থিতা ফিরে পেলেন আফরোজা আব্বাস

বিএনপি-আফরোজা আব্বাস-নির্বাচনী প্রচারণায় হামলা

ফাইল ছবি

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন শনিবার আফরোজা আব্বাসের আপিল মঞ্জুর করে রায় দেন।

গত ২ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপির অভিযোগ আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পরে আফরোজা আব্বাস নির্বাচন কমিশনে আপিল করেন। সে আপিলের শুনানি নিয়ে রায় দিল ইসি।

বিষয়:আফরোজা আব্বাস একাদশ জাতীয় নির্বাচন প্রার্থিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…