চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষায় সব সূচকে এগিয়েছে বাংলাদেশ

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৭:৪৭ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

শিক্ষার্থী ভর্তি হার, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, অবকাঠামোগত অবস্থানসহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে সব সূচকে এগিয়েছে বাংলাদেশ। বাংলায় প্রত্যাশামতো দক্ষতা অর্জন না হলেও ইংরেজি ও গণিতে দক্ষতা বেড়েছে অনেক।

প্রাথমিক শিক্ষার এই অগ্রগতিকে বড় সাফল্য হিসেবেই দেখছেন মন্ত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা।

২০১৩ সালেও প্রাথমিকে ভর্তির হার ছিল ৯৫ শতাংশ। এখন তা বেড়ে ৯৮ শতাংশের ওপরে। ওই বছর একজন শিক্ষক যেখানে পড়াতেন ৬০ জন শিক্ষার্থীকে এখন তা কমে হয়েছে ৪৫ জন-এ। গণসাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ জরিপে উঠে এসেছে সাফল্যের তথ্য।

জরিপের ফলাফল প্রকাশনা অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য এমন অর্জন অনুপ্রেরণা হয়ে কাজ করবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা এগিয়ে গেছে এবং ধাপে ধাপে এর উন্নতি হচ্ছে, এ কথাটাই জরিপে প্রকারান্তরে স্বীকার করা হয়েছে। তবে বলা হয়েছে, এখানে আরো অনেক কিছু করার আছে।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। তারপরও আমাদের দেশে বাবা-মায়েরা তাদের মেয়েকে শিক্ষার পেছনে, চাকুরির পেছনে এগিয়ে দিচ্ছেন। লাদেন, ঝাউখালী, আইএস একে থামাতে পারবে না। কেউ একে থামাতে পারবে না। ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ তরতর করে সামনের দিকে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক তিন উপদেষ্টা।

ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষায় অগ্রগতি প্রশংসনীয়। তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজি-অংকে অগ্রগতি হচ্ছে না – এসব নিয়ে অনেক চেঁচামেচি হয়েছে। এর ফলে গণিত অলিম্পিয়াড এবং ইংলিশ ইন স্কুল’র মতো অনেক ধরণের সামাজিক উদ্যোগ নেয়া হয়েছে।

সাবেক শিক্ষা উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেছেন, বাংলাদেশী শিক্ষার্থীদের ইংরেজি আর অংকে দুর্বলতার যে বদনাম ছিলো তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে।

‘আমরা দু’টো কারণে আনন্দিত ও বিস্মিত,’ বলেন সাবেক উপদেষ্টা, ‘একটি কারণ হলো, বাংলাদেশ আসলেই এগোচ্ছে। আমরা এতোকিছু বলি, কিন্তু প্রাথমিক শিক্ষার দিক থেকে, অবকাঠামোগত দিক থেকে, মানুষের চাহিদার দিক থেকে, শিক্ষার্থীর উপস্থিতি – সবকিছুর দিক থেকে আমরা একটি ইতিবাচক ধারা লক্ষ্য করেছি।’

এডুকেশন ওয়াচ জরিপে বলা হয়েছে, ৭৩ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত অবকাঠামো রয়েছে। শ্রেণীকক্ষের স্বল্পতাও আগের তুলনায় কমেছে অনেক। সরকারি স্কুলে প্রতিবন্ধী শিশু ভর্তির হার বৃদ্ধি পেয়েছে, নতুন ভবনগুলোও তৈরি হচ্ছে প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে।

ট্যাগ: প্রাথমিক শিক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষসেরা ক্রীড়াবিদ মাশরাফি

পরবর্তী

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপায় চোখ বাংলাদেশের

পরবর্তী

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপায় চোখ বাংলাদেশের

ইসলামী বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT