চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক দলে রাজ্জাক, উপেক্ষিতই তুষার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল জানায় বোর্ড। নবীন-অভিজ্ঞের মিশেলে দেয়া দলে জায়গা হয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। তবে ঘরোয়া ক্রিকেটে রানফোয়ারা ছোটানো আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান উপেক্ষিতই থেকেছেন।

রাজ্জাক দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে গত শ্রীলঙ্কা সিরিজে ঢাকা টেস্টে খেলেছেন। সদ্যগত প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বিসিএলে ৪৩ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি ছিলেন ৩৫ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ছয় মাস মাঠের বাইরে ছিটকে যাওয়ার কারণে প্রাথমিক দলে নেই নাসির হোসেন। স্পিন-অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব এবং পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গা মেলেনি। এছাড়া সম্ভাব্যদের প্রায় সকলেই ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন।

তরুণ স্পিনার নাঈম হাসান, ব্যাটসম্যান সাদমান ইসলাম, মিডিয়াম পেসার ইয়াসিন আরাফাত প্রাথমিক দলে ডাক পেয়েছেন। নাঈম ঘরের মাঠে গত শ্রীলঙ্কা সিরিজে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে ছিলেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পুরস্কার পেলেন সাদমান ও আরাফাত।

১৯ বছর বয়সী বাঁহাতি পেসার আরাফাত বিসিএলে একটি ম্যাচ খেলেছেন। দুই ইনিংসে ৫৫ রানে ৭ উইকেট, সঙ্গে ম্যাচসেরার খেতাব। গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়ে আলোচনায় আসার শুরু তার।

Reneta

আসছে ১৩মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। ওইদিন সকাল পৌনে নয়টায় কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজে সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১ জুন রওনা হওয়ার কথা রয়েছে টাইগারদের।

প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তুষাররাজ্জাকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT