চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের ভ্যাকসিন ১ সপ্তাহের মধ্যে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A

আগামী ১ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার সকালে সচিবালয়ের ক্লিনিকে ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষক-কর্মকর্তাদের প্রায় সবার নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক আগেই এ দেশে ভ্যাকসিন নিয়ে আসার কারণে।’

প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল এবং এর আগেও আমাকে ফোন করে বলেছেন, সব শিক্ষককে টিকা দিয়ে দাও, যেহেতু আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব। যাতে আমার কোনো শিক্ষক টিকার আওতার বাইরে না থাকেন।’

কবে নাগাদ শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘শিক্ষকদের টিকার জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনো সময়, আজ থেকে সাতদিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব। আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

এ সময় শিক্ষকদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

Reneta

ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে খুব স্বাভাবিক মনে হলো। আরামদায়কই মনে হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাকির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৫ উপসচিবের দায়িত্ব রদবদল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT