চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ ফেরা শেয়ারবাজারে শঙ্কার মেঘ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

শেয়ারবাজার নানা ধকল কাটিয়ে যখন স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে তখন আবারও কারসাজির শঙ্কা দেখা দিয়েছে। এবার পুুঁজিবাজারে আইপিওতে আসা শেয়ারের অস্বাভাবিক দাম বাড়া-কমার পেছনে সিন্ডিকেট ট্রেড কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চ্যানেল আইয়ের একটি প্রতিবেদনে জানা গেছে, কোটায় আইপিও শেয়ার পাওয়া মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার হাউসগুলোর প্রতি অভিযোগের আঙুল তুলেছেন তারা। এ অবস্থায় আইপিওতে তাদের শেয়ার কোটা বাতিলের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

ওই প্রতিবেদনে আরও জানা গেছে, সম্প্রতি ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে এসেছে বেশকিছু কোম্পানি। সর্বশেষ এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড- ইপিজিএল। বাজারে আসার প্রথম কয়েকদিন টানা সর্বোচ্চ দামের সীমায় পৌঁছে কোম্পানীটির শেয়ারের দাম। তখন এই শেয়ারের কোনো বিক্রেতা ছিল না। তবে পরিস্থিতি পাল্টে যায় ২৬ জানুয়ারি থেকে। ওইদিন সকাল থেকে হঠাৎ করেই শেয়ারটির টানা দাম কমছে সর্বোচ্চ হারে। এতে ক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা।

পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ মনে করেন, আইপিও শেয়ারের মাধ্যমে মুনাফা হাতিয়ে নিচ্ছে একটি সুবিধাভোগী সিন্ডিকেট। আমরা মনে করি, এ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

অধ্যাপক আবু আহমেদ এর আরও একটি কথায় কর্ণপাত করা যেতে পারে। তিনি লোভে পড়ে চড়া দামে আইপিও শেয়ার না কিনতে বিনিয়োগকারীদের সতর্ক করেছেন। এই পুঁজিবাজার বিশ্লেষকের সতর্কবার্তা বিনিয়োগকারীদের মেনে চলা উচিৎ। তাহলে বিনিয়োগকারীদের সর্বস্ব হারাতে হবে না।

শেয়ারবাজারে নানা সময়ে এমন কারসাজিতে সর্বস্ব হারিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমনকি তাদের অনেকে পথে বসেছেন। সেসবের ধাক্কা কাটিয়ে উঠে শেয়ারবাজার নতুন প্রাণ পাচ্ছে। এমন অবস্থায় আবারও কারসাজি হলে তা ঘুরে দাঁড়াতে পারবে না। এজন্য সময় থাকতেই কারসাজি বন্ধের ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেয়ারবাজারসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT