চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণের মেলায় জীবনের জয়ধ্বনি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা একুশের বইমেলা। বাংলাদেশে বারোমাসে বিভিন্ন ধরণের মেলা চললেও এই মেলাকে ঘিরে তৈরি হয় এক অন্যরকম আবহ। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সামনে সোহরাওয়ার্দি উদ্যানে চলবে এই মেলা।

শিল্পসাহিত্য চর্চার এক দালিলিক প্রকাশ এই মেলা। বিভিন্ন বিষয়ভিত্তিক কয়েক হাজার নতুন বই প্রকাশ হয় জ্ঞানভিত্তিক এই মেলাতে। মেলাকে ঘিরে লেখক-পাঠক আর প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িতদের ব্যস্ততা তুঙ্গে। প্রতিবারের মতো প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করবেন।

আয়োজন নির্বিঘ্ন করতে পুরো এলাকায় গোয়েন্দা নজরদারীর পাশাপাশি র‌্যাব-পুলিশের টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়াও যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি রুখতে থাকবে সাইবার মনিটরিং। সব মিলিয়ে বেশ জোরালো প্রস্তুতি নেয়া হয়েছে এই মেলায়।

মেলায় ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কোন বই বিপনন নিষিদ্ধ বলে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়টি বিগত কয়েকবছর ধরেই আলোচিত হচ্ছে মেলা শুরুর আগে ও চলার সময়ে। কোন ধরণের বই, কার কাছে উস্কানিমূলক, এই বিষয়ে পরিষ্কার কোনো ব্যখ্যা যদিও কেউ দাড় করাতে পারেনি এখন পর্যন্ত। মুক্তবুদ্ধি আর মুক্ত চিন্তায় এধরণের পদক্ষেপ কিছুটা বাধাগ্রস্ত করবে বলে আমাদের মনে হয়েছে। মেলা ঘিরে হাজারো প্রাণের মিলন ঘটবে।

কয়েকবছর আগে বইমেলায় ও মেলার বাইরে কয়েকজন প্রকাশক, ব্লগার ও বিজ্ঞানভিত্তিক লেখককে হত্যা করা হয়েছে। ওইসব ঘটনার পর থেকেই সেন্সর ও কড়াকড়ি ব্যবস্থা চলে আসছে। সেকারণে গত কয়েকবছর কোনো ধরণের নাশকতা হয়নি মেলাতে, এ বিষয়টি ইতিবাচক।

নানা ধর্ম-বর্ণ আর মতের মানুষদের নিয়ে আমাদের এই দেশ। তাদের চিন্তা ও প্রকাশের ক্ষেত্র এই মেলা যেন হয় শান্তিপূর্ণ ও বাধাহীন। আশা করি সংশ্লিষ্টরা বিষয়গুলো নজরে এনে যথাযথ ব্যবস্থা নেবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাখাওয়াত মুন

পরবর্তী
শাখাওয়াত মুন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাখাওয়াত মুন

‘ভোট ডাকাতি’র প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করবে ঐক্যফ্রন্ট

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT