চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাঙ্গণে মোরকে ‘হাছনজানের রাজা’র পাণ্ডুলিপি দিলেন শাকুর মজিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
বিনোদন
A A
শাকুর মজিদ তার ‘হাছনজানের রাজা’ নাটকের পান্ডুলিপি তুলে দেন অনন্ত হীরার হাতে

শাকুর মজিদ তার ‘হাছনজানের রাজা’ নাটকের পান্ডুলিপি তুলে দেন অনন্ত হীরার হাতে

মঞ্চনাটকের পাণ্ডুলিপি হস্তান্তরের একটা ঘরোয়া নিয়ম আছে। নাট্যকার দলের সকল সদস্যের সামনে মেঝেতে বসে নিজে পুরো নাটকটি পড়ে শুনিয়ে দলপ্রধানের হাতে তুলে দেন, মিষ্টি খাওয়ানো হয়, এসব। প্রাঙ্গণে মোর নাটকের দলটি গত ১৫ বছর ধরে ডজনখানেক নাটক করেছে। কিন্তু এই দলের শীর্ষস্থানীয়রা এই সংস্কৃতি নিজের দলের জন্য একবারও প্রযোজ্য করতে পারেননি। কেন?

দলনেতা অনন্ত হীরা বললেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমাদের দলের বাইরের প্রায় সব নাট্যকারই মৃত। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মোহিত চট্টোপাধায়, সৈয়দ শামসুল হক প্রমুখের নাটক করেছি, করছিও। কিন্তু পাণ্ডুলিপি হস্তান্তর বা নাট্যকারের মুখে প্রথম পাঠ শোনার সুযোগ হয়নি। ১৫ বছরের ইতিহাসে আজ প্রথম এটা হচ্ছে।’

গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে প্রাঙ্গণে মোর দলের মগবাজারের অফিস কাম রিহার্সেল ঘরে এই পাণ্ডুলিপি হস্তান্তরের অনুষ্ঠান হলো। শাকুর মজিদ তার ‘হাছনজানের রাজা’ কাব্যনাট্যের পাণ্ডুলিপি প্রাঙ্গণে মোর দলের দলপ্রধান অনন্ত হীরার হাতে তুলে দেন।

প্রাঙ্গণে মোর দলের সদস্যদের সঙ্গে শাকুর মজিদ
প্রাঙ্গণে মোর দলের সদস্যদের সঙ্গে শাকুর মজিদ

এরপর শাকুর মজিদ বললেন, ‘শুনে ঘাবড়ে গেলাম। তারা জীবিত নাট্যকারের নাটক করে না! মানে কী আমাকে মনে মনে এখনই মেরে ফেলতে চায়?’

তিনি আরও বলেন, ‘আমি পাঠে খুবই কাঁচা। কথা বলায় আরও নাদান। তারপরও প্রায় দেড় ঘণ্টা টানা পড়ে আমার দীর্ঘ গবেষণার ধন “হাছনজানের রাজা” কাব্যনাট্যখানি প্রাঙ্গণে মোর নাট্যদলের কাছে দিয়েছি। দেওয়ার সময় কাকুতিমাখা নরম স্বরে বললাম, ভাই হীরা, আমি কন্যাদায়গ্রস্থ পিতা, আমার কন্যাটাকে তোমার হাতে দিয়া দিলাম। তার দোষত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তুমি তাকে যতন করে লালন করো।’

জানালেন, নাটকটি যে কলম দিয়ে লিখেছিলেন, আর যে ফোল্ডারের মধ্যে হাতে লেখা লুজ শিটগুলো রেখেছিলেন, সেটা দিয়েছেন দলের অন্যতম সদস্য নুনা আফরোজকে। ‘হাছনজানের রাজা’র পর শাকুর মজিদ এখন ব্যস্ত ‘পিয়ারী’, ‘রাধার মন’ আর ‘সে রাজের দোলায়’ নিয়ে।

‘হাছনজানের রাজা’র প্রচ্ছদ
‘হাছনজানের রাজা’ কাব্যনাট্যের প্রচ্ছদ
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাঙ্গণে মোরশাকুর মজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT