চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাক্তন স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
জনপদ, লক্ষ্মীপুর
A A
অপহৃত নারী মুখ ঢেকে রেখেছেন, পেছন থেকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের কমলনগরে স্বামীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণ করে দুই সহযোগীকে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এসময় কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

শনিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় কমলনগর উপজেলা তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে অপহরণ করে রাতভর গণধর্ষণ করা হয়।

গণধর্ষণের শিকার ওই নারী কমলনগর উপজেলার চরকালকিনী গ্রামের এক কৃষকের মেয়ে। ছয় ও আট বছর বয়সী দু’টি ছেলে-মেয়ে রয়েছে তার। অভিযুক্ত স্বামী আবু কালাম পাশ্ববর্তী তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।

ওই নারীর মা বলেন: ১০ বছর আগে আবু কালামের সাথে আমার মেয়ের বিয়ে হয়। এরপর থেকে সে একাধিকবার নানা অজুহাতে যৌতুক নেয়। গত বছর ৫০ হাজার টাকার যৌতুকের জন্য চাপ দেয়। টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়। উপায় না পেয়ে আদালতের মাধ্যমে গত পাঁচ মাস আগে স্বামীকে তালাক দেয়। এর জের ধরে ওই স্বামী তার আরও তিন বন্ধুকে নিয়ে মেয়েকে অপহরণ করে এবং কাঁচি দিয়ে মাথার চুল এলামেলো করে কেটে দেয়। একপর্যায়ে তাকে মারধর শুরু করা হয়। এরপর চলে থেমে থেমে নির্যাতন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার নারী জানান: শুক্রবার বিকেলে সদর উপজেলার শাহপুর গ্রামের তার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হই। সন্ধ্যায় তোরাবগঞ্জ এলাকায় পৌঁছালে প্রাক্তন স্বামীসহ তিনবন্ধু মিলে আমাকে অপহরণ করে আবু কালামের বাড়ির একটি ঘরে বন্দি করে রাখে। এসময় মারধর ও চুল কেটে নির্যাতন করা হয়। পরে তারা রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। একপর্যায়ে আমি জ্ঞান হারাই। ভোরে তারা আমাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ।

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বামী আবু কালামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Reneta

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন: নির্যাতিত ওই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার আলামত রয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ডাক্তারি পরীক্ষার পরে নিশ্চিত বলা যাবে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন: ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লক্ষ্মীপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গতির ধারণা বদলে দেবে টেসলার সেকেন্ড জেনারেশন গাড়ি

পরবর্তী

চলতি বছর বাজারে আসছে না অ্যাপল হোমপড

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর বাজারে আসছে না অ্যাপল হোমপড

বিবাহ বিড়ম্বনা

বিশ্ব টয়লেট দিবসে চ্যানেল আইয়ে 'বিবাহ বিড়ম্বনা'

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT