চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাক্তণের সঙ্গে বন্ধুত্ব

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:২৪ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৭
লাইফস্টাইল
A A
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব

সম্পর্কটা টেকানো যায়নি। দুজনের মতের অমিল, অভ্যাসের পার্থক্য, পরিবারের অমতের কারণে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। দুজনেই তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছেন। কারণ প্রেমের আগে দুজনে বন্ধু ছিলেন! তাহলে কি প্রেমের সাথে বন্ধুত্বটাও হারিয়ে গেল?

পাশ্চাত্যে প্রেম ভেঙে গেলেও প্রাক্তণের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার বিষয়টি বিরল নয়। আমাদের দেশেও এখন অনেকেই মনকে নিয়ন্ত্রণ করে বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব টিকিয়ে রাখার কিছু ইতিবাচক দিকও আছে। জেনে নিন সেগুলো সম্পর্কে।

মিউচুয়াল ফ্রেন্ড
আপনার এবং তার নিশ্চয়ই অনেক বন্ধুই মিউচুয়াল? অনেক দিনের সম্পর্ক থাকলে দুজনের বন্ধুদের সঙ্গেই দুজনের বন্ধুত্ব হয়ে যায়। ফলে প্রেম ভেঙে গেলে বন্ধুদের আড্ডা নিয়েও বিপাকে পড়তে হয়। তাই প্রেমের সম্পর্ক ভাঙার পরেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বটা টিকিয়ে রাখা সম্ভব হলে কোনো বন্ধুকে হারাতে হবে না আপনার।

মানসিক শান্তি
প্রেম ভেঙে যাওয়া মানে কি প্রিয় মানুষটিকে পুরোপুরি হারিয়ে ফেলা? এতদিন যে মানুষটির সঙ্গে প্রতি মুহূর্ত শেয়ার করা হতো, তাকে পুরোপুরি হারিয়ে ফেললে হতাশায় ডুবে যান অনেকেই। তাই প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও মনকে নিয়ন্ত্রণ করে যদি স্রেফ বন্ধুত্ব বজায় রাখা সম্ভব হয় তাহলে হতাশায় ভুগতে হয় না। বাস্তবতাকে মেনে নেওয়াটা সহজ হয়ে যায় সেক্ষেত্রে।

অস্বস্তি এড়ানো যায়
প্রাক্তণ যদি আপনার সহপাঠী, আত্মীয় কিংবা সহকর্মী হয়, তাহলে বন্ধুত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। কারণ জীবনে চলার পথে অনেকবার মুখোমুখি হতে হবে আপনাদেরকে। একসঙ্গে কাজও করার প্রয়োজন হতে পারে। তাই দুজনের বন্ধুত্ব অটুট থাকলে এধরণের পরিস্থিতিতে অস্বস্তিতে পড়তে হবে না আপনাকে।

ভালোবাসা আরেকটা সুযোগ পায়
প্রেম ভেঙে গেছে, তাই মুখ দেখাদেখি বন্ধ! এমন পরিস্থিতিতে কোনো সুযোগই থাকে না ভালোবাসার বন্ধন জোড়া লাগার। প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকলে ভালোবাসা আরেকটি সুযোগ পায়। বন্ধুত্বের অজুহাতে পাশাপাশি সময় কাটালে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা একেবারে হারিয়ে যায়না। ফেমিনা।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমপ্রেমিকপ্রেমিকাভালোবাসাসম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT