প্রস্তুতি ম্যাচে ৩৫৪ রান তাড়া করতে নেমে ২ রানে হারলেও বাংলাদেশের কোন আক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন সাব্বির রহমান। সঙ্গে ব্যক্তিগত একটা শিক্ষা পাওয়ার কথাও বলছেন তিনি, ‘আমি যদি ১২০-৩০ করতে পারতাম তাহলে ম্যাচটি জিততে পারতাম। সামনে এমন হলে ম্যাচ বের করে আসবো।’
সাব্বির মনে করছেন এই ম্যাচের পর বড় রান তাড়া করার আত্মবিশ্বাস পাবে দল, ‘এখন সবার আত্মবিশ্বাস বাড়বে। আমরা সাড়ে তিনশ রান চেজ করছি। এখন ২৮০-৯০ রান সহজে চেজ করতে পারবো।’
কলম্বোর ক্রিকেট গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে ৬৩ বলে ৭২ রান করেন সাব্বির।
সাব্বির বলেন এই ম্যাচে ভালো প্রস্তুতির টার্গেট ছিল তাদের, ‘পরে টি-টুয়েন্টিসহ পাঁচটা ম্যাচ আছে। আমাদের টার্গেট ছিল ম্যাচটা যেন ভালো খেলতে পারি।’








