চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রসূতি সেবায় বাণিজ্যের অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
স্বাস্থ্য
A A

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রসূতি সেবা বাণিজ্যের বিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

২০১১ থেকে ২০১৪ সালে মোট ৩ বছরে দেশে সিজারিয়ান অপারেশনের হার শতকরা ৮ ভাগ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে-২০১১ অনুসারে সিজারিয়ান অপারেশনের হার ছিল শতকরা ১৫ ভাগ। বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে-২০১৪ অনুসারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এখন সন্তান প্রসবের হার শতকরা ২৩ ভাগ হয়েছে।’

তিনি বলেন, সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে তুলনামূলক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার অনেক বেশি। সরকারি হাসপাতালে প্রসবসেবা বাড়ানোর মাধ্যমে বেসরকারি হাসাপাতালে সিজারিয়ান অপারেশনের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, সরকারি হাসপাতালে প্রসবসেবা কার্যক্রম বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি প্রায় ৯ হাজার ৫৯৮ জন নার্স নিয়োগ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। এ সকল নার্স প্রসূতি মায়েদের প্রসবপূর্ব সেবা, স্বাভাবিক প্রসব সেবা ও প্রসব পরবর্তী সেবা প্রদানে গুরুত্বপুর্ণ অবদান রাখছে। এর ফলে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক প্রসবের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT