চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রসঙ্গ নির্বাচন: বিএনপির পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-যোগ

দেবাশীষ রায়দেবাশীষ রায়
১:১৪ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
মতামত
A A
বিএনপি-আইএসআই-নির্বাচন

দেশে এখন নির্বাচনী আমেজ। নৌকা-ধানের শীষের লড়াইয়ে ক্ষমতায় যেতে নানা সমীকরণ। খালেদা জিয়া জেলে, ভাড়াটে হয়ে বিএনপির মুখ হিসেবে এসেছেন ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্ট করার আগে জামায়াত-যুদ্ধাপরাধী প্রশ্নে বড় বড় বুলি আওড়ালেও ড. কামাল সব নীতি আদর্শ বিসর্জন দিয়ে জামায়াতকেই কাছে টেনেছেন। দণ্ডিত তারেককে নিয়েও তার কোনো প্রশ্ন নেই। বরং স্মৃতির মিনারে দাঁড়িয়ে জামায়াত প্রশ্নে সাংবাদিকদের ধমকেছেন, যদিও পরে ক্ষমা চেয়েছেন।

বিএনপির মনোনয়ন বোর্ডেই ভিডিও কনফারেন্সে হাজির হয়েছিলেন তারেক রহমান। আর এবার নাকি ব্যাপক মনোনয়ন বাণিজ্য হয়েছে, বিএনপি নেতারাই এ অভিযোগ করেছেন। এ অভিযোগের মধ্যেই বিএনপি এবার জামায়াতকে নিজেদের বুকে টেনে নিয়েছে। বিজয়ের মাসেই খোলা দরজা দিয়েই বিএনপির ঘরে ঢুকে পড়েছে জামায়াত। শোনা যাচ্ছে তারেকের নির্দেশেই চিহ্নিত যুদ্ধাপরাধীর সন্তান ও জামায়াত নেতারা ধানের শীষে নির্বাচন করছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সাথে জড়িতদের আত্মীয়-স্বজন। ২০০১ সালের নির্বাচনের পর সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকদের ওপর যারা নির্যাতন চালিয়েছিল তারাও মনোনয়ন পেয়েছে। বাংলাভাই-শায়খ রহমানের গডফাদাররাও বাদ যাননি।

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চুপচাপই ছিল জামায়াত-বিএনপির দুর্বৃত্তরা। সারাদেশে যখন নির্বাচনী হাওয়া বইছে তখন বিএনপি-জামায়াত আবার তাদের পুরনো চেহারা দেখাতে শুরু করেছে। প্রচার শুরুর সাথে সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করতে শুরু করেছে তারা। এসব কিসের ইঙ্গিত?

কার ইঙ্গিতে রক্ত ঝরাচ্ছে বিএনপি-জামায়াত? শোনা যাচ্ছে নির্বাচনের আগে নড়ে চড়ে বসেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। আওয়ামী লীগ নেতারা বারবারই অভিযোগ করে আসছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে পাকিস্তান দূতাবাসে বৈঠক করেছে বিএনপি। আর এর প্রমাণও মিললো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ফাঁস হওয়া ফোনালাপে। ড. মোশাররফ বিএনপিতে জামায়াতের এজেন্ট বলেই রাজনৈতিক মহলে পরিচিত।

আইএসআইয়ের কর্মকর্তা মেহমুদের সাথে টেলিফোনে কথা বলেন মোশাররফ। ফাঁস হওয়া ফোনালাপে নির্বাচনে জিততে আইএসআইয়ের সহায়তা চান তিনি। ওই কর্মকর্তা দেখা করতে চাইলেও মোশাররফ বলেন, এখন তার সাথে দেখা করা সম্ভব নয়। তবে এদেশে আইএসআইয়ের এজেন্টের সাথে দেখা করতে রাজি হন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন-আইএসআই-ফোনালাপ ফাঁস
খন্দকার মোশাররফ হোসেন

ওই এজেন্টের সাথে বসে কী এমন ছক কষতে চায় মোশাররফের বিএনপি? আইএসআইয়ের সাথে মিলে নির্বাচনের আগে কি আরো রক্ত ঝরাতে চায় তারা? বিএনপি-জামায়াত-আইএসআই এক হয়ে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে তাদের ফোনালাপে মোটামুটি এটা নিশ্চিত হওয়া গেছে। ফোনালাপ ফাঁস হওয়ার পরও আইএসআই কর্মকর্তার সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করেছেন মোশাররফ।

Reneta

বিএনপির আইএসআই-যোগ নতুন নয়। পাকিস্তানের সাথে সখ্যতাটা বিএনপির জন্মকাল থেকেই। আইএসআইয়ের সাথে তারেক রহমানের একাধিক বৈঠকের কথাও বারবার আলোচিত হয়েছে। গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী তারেক ঘনিষ্ঠ সাবেক শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন আইআইয়ের সহায়তায় পাকিস্তানেই পাড়ি জমিয়েছে। এভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নড়াচড়া বাংলাদেশের রাজনীতির জন্য অশুভ ইঙ্গিত। আইনশৃঙ্খলা বাহিনীকে তাই আরো বেশি তৎপর থাকতে হবে। এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে নির্বাচন কমিশনকেও।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মোশাররফ হোসেনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT