চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্ন ফাঁসের কথোপকথন শোনানো হলো সংবাদ সম্মেলনে

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৭:৪৭ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মেডিকেল ও ডেন্টাল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আমলে নিয়ে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে শিক্ষার্থী-অভিভাবক ঐক্য ফোরাম। সংবাদ সম্মেলনে আইনি নোটিশ পাঠানোর কথাও জানানো হয়।

শনিবারে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরীক্ষার প্রশ্নপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া প্রশ্নপত্র তুলে ধরা হয়।

শিক্ষার্থী-অভিভাবক ঐক্য ফোরামের সদস্য আসিফ বিন তাকি বলেন, ভর্তি পরীক্ষা যে প্রশ্নপত্র দিয়ে হয়েছে সেটির সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের ৭৭টির মিল রয়েছে। একই সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে পাস করা এক শিক্ষার্থীর মোবাইল কথোপকথন (রেকর্ড) শোনানো হয়।

আগেই প্রশ্নপত্র পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে দাবি করে এমন একজনের ফোনের কথপোকথনও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

আন্দোলনকারীরা জানান, আইনি লড়াইও চালিয়ে যাচ্ছেন তারা।

শিক্ষার্থী-অভিভাবক ঐক্য ফোরামের সদস্য অধ্যক্ষ আশরাফ কামাল বলেন, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি করছি। সেই সাথে এই কমিশনকে তদন্ত কমিশন আইন ১৯৫৬ এর আওতায় গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Reneta

স্বাস্থ্যমন্ত্রীকে সময় দিলে সোমবার গণমাধ্যমের উপস্থিতিতে খোলামেলা আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

প্রেসক্লাবের সামনে এক অভিভাবক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রশ্নফাঁসের এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা গ্রহণ করুন। পুনঃপরীক্ষার দাবি আদায় না হলে অন্তত ৫০০ মুক্তিযোদ্ধা নিয়ে রাজপথে শুয়ে থাকবো।

১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক দিন পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

গত বুধবার আন্দোলনের ১৯তম দিনে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নফাঁসমেডিকেল ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT