চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নবিদ্ধ শিশুপাচার মামলায় জামিনের অপেক্ষায় আরিয়ান-জাকিয়া

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৯:২৭ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

পথ শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে পাচারকারী সন্দেহে আটক আরিয়ান আরিফসহ ‘মজার ইসকুল’ এর ৪ স্বেচ্ছাসেবককে জামিন দেয়নি আদালত। আদালত শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে। মামলার বাদীর দাবি, সে শুধু হারিয়ে যাওয়া বাচ্চা উদ্ধারে এলাকাবাসী ও পুলিশের সাহায্য নিয়েছে, মামলা করেনি। কিন্ত পুলিশ বলছে, বাদীর অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়।

আটককৃতরা হলো আরিফুর রহমান, হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম ওরফে শুভ। তাদের ৪ জনকে গ্রেফতারের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে তাদের বিরুদ্ধে মামলা করার যৌক্তিকতা নিয়েও।

মামলার বাদি মনির হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ছয় মাস ধরে বাচ্চার খোঁজ পাচ্ছিলাম না। তাকে আটকে রাখা হয়েছে খবর পেয়ে তাকে ফিরিয়ে আনতে চাইলে তারা বলে, তিন বছরের আগে অভিভাবকদের কাছে ফিরে যেতে পারবে না।

মনির আরো বলেন, এরপর বাচ্চার বিষয়টি এলাকার লোকদের জানালে তারা উদ্ধার করে। পরে পুলিশ এসে তাদের আটক করে।

থানায় কোনো অভিযোগ বা মামলা করেছেন কিনা এ প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, আমি বাচ্চা (ভাতিজা) ফিরে পাওয়ার পর কী হয়েছে কিছুই জানি না, বাকিটা পুলিশই বলতে পারবে।

মনির তার ভাতিজা শিশু মিজানকে তার সাথেই রেখেছেন। আর বাকি ৯ শিশুকে টঙ্গীর শেল্টার হোমে রাখা হয়েছে।

Reneta

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়ারত হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, সে (মনির) তো অভিযোগ দিয়েছে, আমরা তার ভাতিজাকে উদ্ধার করেছি। মামলা হয়েছে তার পরে।

আরিয়ানদের সংগঠন অদম্য বাংলাদেশের স্বেচ্ছাসেবক মো শাকিল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা আইনজীবীর কাছে আমাদের সব কর্মকাণ্ডের প্রমাণপত্র দিয়েছি। রোববার সেগুলো আদালতে হাজির করা হবে। ওইদিন মামলার বাদী মনির হোসেনকে এবং বাকি ৯ শিশুকেও হাজির করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতার হওয়া আরিয়ানসহ ৪জন মূলত ‘অদম্য বাংলাদেশ’, ‘মজার ইসকুল’ এবং ‘পথ শিশু ও আমরা কতিপয়’এর উদ্যোক্তা ও সেচ্ছাসেবক। তারা বিভিন্ন সময় ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে পথ শিশুদের সংগ্রহ করতো।

পথ শিশুদের নিয়ে কাজ করা সংগঠন জুম বাংলাদেশের এসটি শাহীন প্রধান বলেন, আমরা কাজ করতে গিয়ে অনেকবার দেখেছি তারা পথ শিশুদের নিয়ে কাজ করে। তাদের কাজের মধ্যে কোন অসংগতি থাকার কথা নয়।

গ্রেফতারকৃত আরিয়ান আরিফদের আগারগাঁ, শাহাবাগ, কমলাপুর এবং সদরঘাট এ বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে পথশিশুদের সপ্তাহে তিন-চারদিন পথশিশুদের ক্লাস নিতেন। এছাড়া বনশ্রীতে তাদের একটি শেলটার হোম আছে।

শনিবার দুপুরে রাজধানীর রামপুরার সি-ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাসার ৬ তলায় ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’ নামক একটি এনজিও থেকে শিশু পাচারকারী সন্দেহে ওই ৪ জনকে আটক করে পুলিশ। এ সময় ওই ভবন থেকে ১০টি শিশুকে উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদম্য বাংলাদেশআরিফ আর হোসাইনআরিয়ান আরিফপথ শিশুশিশু উদ্ধার-এনজিও
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT