চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নবিদ্ধ নিরাপত্তা: অপ্রীতিকর কিছুর দায় কার?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
মাঠে ঢুকে সোজা মুশফিকের কাছে যান এই ভক্ত

মাঠে ঢুকে সোজা মুশফিকের কাছে যান এই ভক্ত

সিলেট থেকে: তিন দিনের ব্যবধানে একইরকম দুটি ঘটনা। সিলেট টেস্টের প্রথম দিন মাঠে ঢুকে গিয়েছিলেন সাইফুল নামের এক কিশোর। প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিমকে কাছ থেকে দেখতে চলে যান উইকেটে। সোমবার তৃতীয় দিনে বাংলাদেশের ফিল্ডারদের উদযাপনের মাঝে ঢুকে পড়েন আরেক যুবক। দুই দিনে স্টেডিয়ামের দুই প্রান্ত ‍দিয়ে দুই দর্শকের মাঠে প্রবেশে ছড়িয়েছে আতঙ্ক।

সোমবার পথের কাঁটা হয়ে ব্যাটিং করতে থাকা উইলিয়ামসকে যখন বোল্ড করেন তাইজুল ইসলাম, সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। গ্রিন গ্যালারি থেকে দৌড়ে টাইগারদের দলীয় উদযাপনের মধ্য ঢুকে পড়েন। পরে বিসিবির নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা দ্রুতই তাকে বাইরে নিয়ে আসেন।

খেলা শেষে ম্যাচ রেফারি তার প্রতিবেদনে মন্তব্য করে থাকেন ভেন্যু ও উইকেট নিয়ে। এটিই আইসিসির রীতি-নিয়ম। সেখানে যদি নেতিবাচক কিছু থাকে তাহলে ক্ষতিটা বাংলাদেশেরই। বিসিবি নিরাপত্তা প্রধান মেজর (অব:) হোসেন ইমাম বিষয়টি ঠেলে দিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর কোর্টে। মাঠে দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ সদস্যসের আরও সচেতন হতে বললেন তিনি।

‘এখানে বিসিবির নিরাপত্তা কর্মী আছেন ২০ জন। তারা মূলত সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে আছেন। গ্যালারির নিরাপত্তা বা মাঠে কেউ ঢুকে পড়ল কিনা, এসব দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমার মনে হয় দায়িত্ব পালনে তাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’

এক ছুটে সোজা উইকেটের কাছে এই দর্শক

বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকির কারণ বলে অতীতে সফর বিলম্বিত করেছে অনেক বিদেশি দলই। ভক্তদের মাধ্যমে অপ্রীতিকর কিছু ঘটলে তখন কী হবে? নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বেশ সুনাম কুড়ালেও টেস্ট অভিষেকেই ভক্তদের হঠকারী দুটি ঘটনায় বিব্রত বিসিবিও।

প্রিয় খেলোয়াড়কে নিয়ে ভক্তদের পাগলামি থাকবেই। অটোগ্রাফ কিংবা সেলফি তোলার আবদার হৃদয়ে উৎসারিত ভালোবাসারই নমুনা। ক্রিকেটাররা সেটি মিটিয়েও থাকেন সুযোগ হলে। কিন্তু খেলার সময় মাঠে ঢুকে পুরো স্টেডিয়ামে আতঙ্ক ছড়ানো ভালোবাসার কেমন নিদর্শন, সে প্রশ্নই এখন উচ্চকিত হচ্ছে।

ট্যাগ: লিড স্পোর্টসস্পোর্টস স্পেশাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন শিশুরা হোমওয়ার্ক করতে চায় না?

পরবর্তী

বিদায়ী ম্যাচে রাজিনের স্মরণীয় অর্ধশতক

পরবর্তী
রাজিন সালেহ

বিদায়ী ম্যাচে রাজিনের স্মরণীয় অর্ধশতক

এমন ছবিও দেখতে হচ্ছে আমাদের!

সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT