জনপদ

প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহের দায়ে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহ করার দায়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার উপজেলার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষায় (আইসিটি) এই ঘটনা ঘটেছে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলো: ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ আল ইসলাম তনয় এবং ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় সরকার।

এছাড়া অব্যহতি পাওয়া দুই শিক্ষক হলেন: বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারি।

ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সচিব মোহাম্মদ মহী উদ্দিন জানান: ওই দুই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষার প্রশ্নপত্র মোবাইলে তুলে তা বাইরে সরবরাহ করে। তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে পরীক্ষা থেকে বহিষ্কার করাসহ তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান: আটক দুই শিক্ষার্থীকে আইসিটি মামলায় বিকালে তাদের টাঙ্গাইল কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়:প্রশ্নপত্র শিক্ষক শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…