চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসন ও আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
বিএনপি-মির্জা ফখরুল-জাতীয় ঐক্যফ্রন্ট-প্রশাসন ও আওয়ামী লীগ

প্রশাসন ও আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন: রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হলো আবার। এ ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় নির্বাচনী সহিংসতায় নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীকে দেখতে যাওয়ার পথে কুমিল্লা বিশ্বরোডে জমজম হোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বের সহিংসতা নির্বাচনের দিনের সহিংসতা এবং পরের সহিংসতার মধ্য দিয়ে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের এক বোন ধর্ষিত হয়েছে। আমরা নিন্দা জানিয়েছি। সারা বাংলাদেশ এ সহিংসতার নিন্দা জানিয়েছে এবং জনগণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, তাদের প্রতিরোধ করার প্রয়োজন রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন শীর্ষনেতা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে গাড়িবহরে নোয়াখালীর উদ্দেশে রওনা হন।

গাড়িবহরের আরো উপস্থিত আছেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির ভাইস-চেয়ারম্যান মো:শাজাহান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, হারুনুর রশিদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টধর্ষণনোয়াখালীবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকেলে ড. কামাল হেসেনের সংবাদ সম্মেলন

পরবর্তী

অস্ট্রেলিয়া ওয়ানডে দলে ‘পাইকারি’ হারে ছাঁটাই

পরবর্তী

অস্ট্রেলিয়া ওয়ানডে দলে ‘পাইকারি’ হারে ছাঁটাই

সুবর্ণচরের ঘটনায় গ্রেপ্তার ৭ জনের ৭ দিনের রিমান্ড আবেদন

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT