চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসিত কঙ্গনা, তবে হতাশ করলো বক্স অফিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

নানান বাধা বিপত্তির পর অবশেষে মুক্তি পেল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘থালাইভি’। শুক্রবার (১০ সেপ্টেম্বর) গণেশ চতুর্থীর দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত এই ছবিটি।

আর বরাবরের মত এবারের ছবিতেও কঙ্গনার অভিনয়ে মুগ্ধ দর্শকরা। তবে মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে তেমন আশানুরূপ ফল দেখাতে পারেনি ‘থালাইভি’।

হিন্দি সহ তামিল ও তেলেগু ভাষায় মুক্তি প্রাপ্ত এই ছবিটি প্রথম দিনে আয় করেছে মাত্র ১.২৫ কোটি রুপি। যা ব্যাপক হতাশ করেছে ভারতীয় ট্রেড অ্যানালাইসিসদের।

কিন্তু ‘থালাইভি’র এমন অসন্তোষজনক আয়ের ক্ষেত্রে ছবিটির চিত্রনাট্য কিংবা অভিনেতাদের অভিনয় দায়ী নয়। বরং এর জন্য দায়ী ভারতের বর্তমান করোনা পরিস্থিতি! এছাড়াও এর আগে জানা গিয়েছিল ভারতীয় মাল্টিপ্লেক্স মালিকেরা সিনেমাটির প্রদর্শন করতে অস্বীকার করেছেন। সব মিলিয়ে ছবিটির আয়ে ব্যাপক প্রভাব ফেলেছে।

জানা গেছে, ভারতের মাত্র ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘থালাইভি’র হিন্দি ভার্সনটি। এছাড়াও ছবির তামিল ও তেলেগু ভার্সনে মুক্তি পেয়েছে যথাক্রমে ৩০১ ও ২৮০টি প্রেক্ষাগৃহে। এখন দেখার বিষয় ৭০ কোটি রুপি বাজেটের এই ছবিটির আয় সপ্তাহ শেষে কত দাঁড়ায়?

এদিকে বলি অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘থালাইভি’ নিয়ে নাকি সিকুয়্যেলের পরিকল্পনা করা হচ্ছে। কেননা ছবিতে জয়ললিতার জীবনের যতটুকু দেখানো হয়েছে, তা নাকি যথেষ্ট নয়। আরও অনেককিছুই নাকি বলা বাকি আছে।

Reneta

আয়ের দিক থেকে এখন পর্যন্ত তেমন ভালো করতে না পারলেও ছবিটি দেখে দর্শকের প্রতিক্রিয়া যেহেতু ভাল সুতরাং নির্মাতারা মনে করছেন এর সিকুয়্যাল নির্মাণ করলে মন্দ হবে না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনাকঙ্গনা রানাউতথালাইভিবক্স অফিসবক্স অফিস আয়মুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT