চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে নেটফ্লিক্সের ‘রায়’, সৃজিতের দুই পর্বে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
বিনোদন
A A

২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে তৈরি অ্যান্থলজি সিরিজ ‘রায়’-এর টিজার। ‘রায়’ পরিচালনার দায়িত্বে আছেন অভিষেক চৌবে, সৃজিত মুখার্জি ও ভাষাণ বালা। অ্যান্থলজি সিরি‌জটি দর্শকের প্রশংসা পাচ্ছে। বিশেষ করে সৃজিতের দুটি পর্ব মুগ্ধ করেছে দর্শকদের।

সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে এই অ্যান্থলজি ছবি। প্রথম পর্বে নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। পর্বটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে এবং অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও গজরাজ রাও। দ্বিতীয় পর্ব সৃজিত মুখার্জি পরিচালিত ‘ফরগেট মি নট’। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ। তৃতীয় পর্বও সৃজিত মুখার্জির। নাম ‘বহুরূপী’। অভিনয়ে কেকে মেনন এবং বিদিতা বাগ। চতুর্থ পর্ব পরিচালনা করেছেন ভাষাণ বালা। পর্বটির নাম ‘স্পটলাইট’। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর।

ওটিটি-র প্রধান চ্যালেঞ্জ, দর্শকের মনোযোগ ধরে রাখা। সেই কাজটি বেশ ভালোভাবেই করতে পেরেছে ‘রায়’। তবে সত্যজিতের সৃষ্টিকে নিজেদের মতো করে পরিবেশন করেছেন নির্মাতারা। কোথাও অভিনয় মুগ্ধ করেছে, আর কোথাও স্ক্রিনপ্লে।

‘রায়’-এর চারটি কাহিনীর মধ্যে সৃজিত নির্দেশিত দু’টি পর্বই সবচেয়ে বেশি সাহিত্যনির্ভর। সৃজিতের নির্মাণ বরাবরই মুগ্ধ করে দর্শকদের। ‘বহুরূপী’তে মনোজ বাজপেয়ী, গজরাজ রাও-এর অভিনয় গতি এনে দিয়েছে অ্যান্থলজিতে।

একে সত্যজিতের গল্প, তার ওপর নেটফ্লিক্স। দুটি মিলে এমুহূর্তে ‘রায়’ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে সবার কাছেই যে ‘রায়’ ভালো লেগেছে তা নয়। নেটিজেনদের একাংশ উচ্ছ্বসিত হলেও আরেক অংশ সমালোচনা করছে। অনেকের কাছেই একঘেয়ে লেগেছে গল্পগুলো। প্রথম গল্পটির নির্মাণও দুর্বল মনে হয়েছে কারো কারো কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থলজিনেটফ্লিক্সরায়সৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT