চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে ‘ঢাকা প্লাটুন’-এর থিম সং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

প্রকাশ হয়েছে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৯’-এর অন্যতম দল ‘যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন’-এর অফিসিয়াল থিম সং। ‘ঢাকা প্লাটুন’ দলের স্লোগানের সঙ্গে মিল রেখে গানটির নাম রাখা হয়েছে ‘মাঠ কাঁপাবে ঢাকা’।

ভিডিও আকারে গানটি প্রকাশ পেয়েছে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বোটম্যান ফিল্মসে।

রেইন ক্লাউড ডিজিটাল এজেন্সির ব্যানারে বোটম্যান ফিল্মস নির্মিত এই গান-ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে এরইমধ্যে প্রায় ৭ লাখ ভিউয়ার পেয়েছে ভিডিওটি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও নেওয়াজ মাহতাব, এবং সুর করেছেন নেওয়াজ মাহতাব ও ইমন চৌধুরী, সংগীতায়াজনও করেছেন ইমন চৌধুরী।

তিন অংশে সাজানো গানটির প্রথম অংশ গেয়েছে মুত্তাকী হাসিব ও নেওয়াজ মাহতাব। কাওয়ালি অংশ গেয়েছেন শামীম হাসান। শেষ অংশে রয়েছে ঢাকার ঐতিহ্য নিয়ে বিশেষ র‍্যাপ। মাহমুদ হাসান তবীবের কথায় র‍্যাপটি করেছেন ঢাকাইয়া গলি বয় খ্যাত রানা ও মাহমুদ হাসান তবীব। এছাড়া অতিথি ভোকাল হিসেবে গানটিতে রয়েছেন পুলক অধিকারী।

ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চারদিন ধরে নির্মাণ করা হয়েছে গানটির ব্যয়বহুল ভিডিও। গানের তালে তালে ভিডিওতে নেচেছেন সজল ও হৃদি শেখ। যা ভিডিওটিকে দিয়েছে নতুন মাত্রা। ভিডিওটি নির্মাণ করেছেন ফজলে রাব্বী মৃধা।

গানের গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, এ গানটি আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। এই প্রথম কোনো গানের সঙ্গে কাওয়ালি পার্ট লিখলাম। সুরের সঙ্গে লিখতে গিয়ে অনেক সময় নিতে হয়েছে। বলা যায় আমরা সবাই একটা টিম হিসেবে কাজটি করেছি। প্রকাশের পর সবাই পছন্দ করেছেন এটাই স্বার্থকতা।

Reneta

ভিডিওটি প্রসঙ্গে এর প্রযোজক রেইন ক্লাউড ডিজিটালের চেয়ারম্যান নেওয়াজ মাহতাব বলেন, বিপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়। এর সঙ্গে ক্রিকেট প্রেমীদের অনেক আবেগ, আনন্দ উচ্ছ্বাসও জড়িয়ে থাকে। এই গান ভিডিওতে আমরা সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। এবারের বিপিএলের সবচেয়ে ব্যয়বহুল গান-ভিডিও এটি। শ্রোতারা গ্রহণও করছেন দারুণভাবে, সাথে সাথে প্রশংসা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাল্লি বয় রানাঢাকা প্লাটুনরবিউল ইসলাম জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT