প্রতারণার মাধ্যমে প্রায় ২’শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র চেয়ারম্যান শাহ আলমসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার তাদের নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় অধিদপ্তরের অনুমোদিত ও নিয়ন্ত্রিত দাবি করে প্রতিষ্ঠানটি ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যবসায়িক প্রকল্পের বিনিয়োগের প্রলোভন দেখায় লোকজনকে।
এছাড়াও আকর্ষণীয় মুনাফার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।







