চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক শাকিব খানকে নিয়ে আবেগতাড়িত কাজী হায়াৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ২৪, জুন ২০১৯
বিনোদন
A A

গুণী নির্মাতা কাজী হায়াৎ দীর্ঘদিন আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে দেশে ফিরেই শুরু করতে যাচ্ছেন তার নির্দেশনায় ৫০ তম ছবি ‘বীর’। শাকিব খানের নিজের প্রযোজনায় এ ছবির কাজ শুরু হবে কিছুদিন পর। চলচ্চিত্রের এমন সংকট সময়ে শাকিব খান যে ইন্ডাস্ট্রির কথা ভেবে লগ্নি করছেন, সেজন্য শাকিবের প্রশংসা করলেন ‘আম্মাজান’ খ্যাত এই নির্মাতা। 

এফডিসিতে রবিবার দুপুরে শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নতুন চার ছবি নির্মাণের ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে কাজী হায়াৎ বলেন, আমেরিকায় অসুস্থ থেকেও খবর নিয়েছি আমার চলচ্চিত্র কেমন আছে। দূরে থাকলেও আমার মনটা পড়ে ছিল এখানে।

আবেগ তাড়িত হয়ে কাজী হায়াৎ বলেন, বারবার ভেবেছি আমার সিনেমা কি শেষ হয়ে যাচ্ছে? একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা বলেন, কেউ সাহস পেত না এতো বড় ছবি নির্মাণ করে মুক্তি দেয়ার। বিশ্বকাপ ক্রিকেট চলছে তার মধ্যেও এ ছবি রিলিজ করে শাকিব তার সাফল্যে এনেছে। শাকিব ছাড়া এতো বড় বুকের পাটা কার আছে? আমি চামচামি করছিনা। বরং এমন সাহসী ও অনুপ্রেরণা যোগানের জন্য শাকিবকে ধন্যবাদ দেব।

কাজী হায়াৎ বলেন, আমি শুনেছিলাম কিছু সিনেমা হলের পর্দায় নাকি বিশ্বকাপ খেলা দেখানো হবে। সেসব হলেও পাসওয়ার্ড চলছে সফলভাবে। একজন মূল ধারার চলচ্চিত্রকার হিসেবে বলতে পারি, শাকিব যতটুকুই আছে, মূলধারার চলচ্চিত্র ততটুকুই আছে।

গর্ব নিয়ে কাজী হায়াৎ বলেন, আমার ৪৯ টি ছবি মুক্তি পেয়েছে। ৫০তম ছবি হতে যাচ্ছে বীর। আর সেই ছবি প্রযোজনা করতে যাচ্ছে শাকিব খান। সে আমার সন্তানের মতো। আমার অনেক স্নেহের। সবার দোয়া চাই, যেন এই ছবিটি সফলভাবে শেষ করে মুক্তি দিতে পারি।

শাকিব খান বর্তমানে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ করছেন। এরপরেই শুরু করবেন কাজী হায়াত পরিচালিত ছবি বীর। ছবিতে নায়িকা থাকবেন শবনম বুবলী।

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হায়াৎলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT