চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজকদের ডাকে একমঞ্চে সব তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সাভার আর্মি ডেইরি ফার্ম পিকনিক স্পটে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির দিনব্যাপী বার্ষিক বনভোজন। তাদের আমন্ত্রণে সাভার এখন রীতিমত তারায় পূর্ণ।

কে নেই সেখানে, সোহেল রানা থেকে শুরু করে মিয়া ভাই খ্যাত ফারুক, রোজিনা, অঞ্জনা, শাকিব খান, অমিত হাসান, পপি, অনন্ত জলিল, বর্ষা,ববি, জায়েদ খান হয়ে এই সময়ের পূজা চেরী!

শনিবার (২২ ফেব্রুয়ারি) পারিবারিক আবহে বনভোজন করতে গেলেও সেখানে সমবেত সকলের মুখেই ঢাকাই চলচ্চিত্রের সংকট সময় থেকে উত্তরণের কথা। বর্তমান দুঃসময় থেকে বাংলা চলচ্চিত্রকে বের করে কীভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়েই নিজেদের মতামত দেন চলচ্চিত্রের প্রবীন মানুষেরা।

এরজন্য সব বিভেদ ভুলে একসঙ্গে মিলে কাজ করতে হবে বলে মনে করেন সোহেল রানা ও ফারুকসহ সকলে। তাদের বক্তব্যে সে কথায় স্পষ্ট।

মঞ্চে দাঁড়িয়ে সোহেল রানা বলেন, চলচ্চিত্রে যারা এই মুহূর্তে নেতৃত্বে আছেন তারা সব বিভেদ ভুলে যান। চলচ্চিত্রের উন্নয়নে যদি আবারও আমাদের রাস্তায় নামতে হয়, তাহলে আবারও নামবো। যতক্ষণ জীবিত আছি, চলচ্চিত্রের স্বার্থে কাজ করে যাবো।

ফারুক বলেন, চলচ্চিত্রের এই দুঃসময়েও শাকিব কিছুটা হলেও জাগ্রত রেখেছেন। আশা করবো তার সাথে অন্যরা জোট বেধে কাজ করলে চলচ্চিত্রের দূরাবস্থা কেটে যাবে।

Reneta

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা বলেন, আমরা এতোদিন এতিম ছিলাম। প্রযোজকরা হচ্ছেন আমাদের পিতা, আর পরিচালকরা আমাদের মাতা। বহুদিন পর নির্বাচনের মধ্য দিয়ে যখন আমরা সুনির্বাচিত একটি প্রযোজক সমিতি পেলাম, আশা করছি এরমধ্যে আমাদের সংকটও কেটে যাবে।

সাভারে আয়োজিত চলচ্চিত্রের মাদার সংগঠনের উদ্যোগে এমন আয়োজন প্রতি বছর হোক, এমনটাই প্রত্যাশা করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাঅনন্ত জলিলঅমিত হাসানজায়েদ খানপপিফারুকববিবর্ষারোজিনালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT