চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তি সংকট কাটিয়ে এপ্রিল থেকে সারাদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

প্রযুক্তির অভাবে সংকটে পড়েছিলো স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। সংকট কাটিয়ে ইসির হাতে পৌঁছে গেছে ৪ হাজার স্ক্যানার। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের জটিলতার সমাধানে দেশের ৫শ ১৮টি থানার ভোটারদের আর রাজধানীতে আসতে হবে না। ঢাকার পাশাপাশি দেশের ১০টি আঞ্চলিক অফিসেও ছাপানো হবে জাতীয় পরিচয়পত্র।
দেশে মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ। সব ভোটারের জন্য সাধারণ মানের জাতীয় পরিচয়পত্রের বদলে অত্যাধুনিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোর দায়িত্ব দেয়া হয়েছিল ফ্রান্সের এক প্রতিষ্ঠানকে। কিন্তু সেই প্রতিষ্ঠানের ব্যর্থতার জন্য পিছিয়ে যায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। পরবর্তীকালে সেই বাধা কাটিয়ে নিজস্ব অর্থায়ন এবং নিজেদের লোকবল দিয়ে দেশেই তৈরী হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। প্রথম বাধাটি কাটিয়ে উঠলেও দ্বিতীয় বাধা ছিল আঙ্গুলের ছাপ এবং চোখের কর্নিয়া পরীক্ষার মেশিন না থাকা । সেই কারণে কার্ড ছাপানোর পরও আটকে ছিল কোটি ভোটারের কাছে স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া। সেই বাধাও আর থাকলো না, ৪ হাজার স্ক্যানার মেশিন হাতে পেয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগেই সব ভোটারের হাতে পৌঁছে দেয়া হবে স্মার্ট আইডি কার্ড।

প্রয়োজনীয় প্রযুক্তির অভাব মিটে যাওয়াতে আগামী মাসে শুরু হবে দেশব্যাপী বিতরণ কার্যক্রম। থানা পর্যায়ে পাওয়া যাবে পরিচয়পত্র নিয়ে জটিলতার সমাধান। পরিচয়পত্র ছাপানো হবে রাজধানীর বাইরে নির্বাচন কমিশনের ১০টি আঞ্চলিক অফিসেও।

খুব শিগগির দেশের বাইরে বসবাসকারী প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশীর প্রত্যেকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার পরিকল্পনাও নিয়েছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT