চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তির সাহায্য চাইতেই ভুলে গেলেন মেসি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের ৭৭ মিনিট। গোলের জন্য মরিয়া হয়ে আইসল্যান্ডের ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্টিয়ান পাভোন। এমন সময় তাকে পায়ে লাগিয়ে ফেলে দিলেন আইসল্যান্ড ডিফেন্ডার সেভার্সসন। আর্জেন্টাইনদের পক্ষ থেকে উঠল পেনাল্টির আবেদন। তাতে কর্ণপাতই করলেন না রেফারি। আর অধিনায়ক মেসি তখন ভুলেই গেলেন প্রযুক্তির সাহায্য চাইতে!

পেনাল্টি, ফাউল, কার্ড সংক্রান্ত বিতর্ক কমাতে রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তির ব্যবহার করছে ফিফা। শনিবার দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের একটি গোলের পথ খুলেছে ভিএআর প্রযুক্তি ব্যবহার করেই।

চাইলে রেফারিও সেসময় ভিএআরের সাহায্য নিতে পারতেন। তিনি তার প্রয়োজন মনে করেননি। আর্জেন্টিনার পক্ষ থেকেও ওঠেনি জোরাল কোনো রব। যদি মেসি প্রযুক্তির সাহায্য চাইতেন, আর রেফারি সাড়া দিতেন, তাহলে কী ফলাফল ঘুরে যেত?

টিভি রিপ্লে বলছে, পেনাল্টি পাওয়ার মতো বড় রকমের ফাউলই করেছিলেন সেভার্সসন। অর্থাৎ, খেলার মোড় ঘুরে যাবার মতো একটা পেনাল্টি পেতে পারত আর্জেন্টিনা! তাহলে হয়ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হত না মেসিদের।

অবশ্য মেসিরা চাননি বলেই যে ভিএআরের সাহায্য নেননি রেফারি, বা মেসিরা চাইলেই রেফারি সেটা নিতেন তেমনও নয়। রেফারি কখন ভিএআরের সাহায্য নেয়ার প্রয়োজন মনে করবেন সেটা তারই এখতিয়ার। তবে মেসিরা জোরাল আবেদন করলে রেফারি হয়ত বিতর্ক এড়াতে ভিএআরের সাহায্য চেয়েও বসতে পারতেন। তাতে সুফলও আসতে পারত আর্জেন্টিনার!

আবার এই ভিএআরের চেয়ে বড় হতাশাও আছে আর্জেন্টিনার। ৬২ মিনিটে মেসি পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছেই ম্যাচের শেষে হতাশার বিষয়। সেই ঘোরেই কিনা আরেকটি পেনাল্টি পাওয়ার সুযোগ নিতে ভুলে গেলেন মেসিরা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT