চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রবীর সিকদারের গ্রেফতার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ক্ষুব্ধ করবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। আজ সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহ সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, ভাষ্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়।

‘মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার স্বপক্ষের অকুতোভয় সাংবাদিক প্রবীর শিকদারকে যেভাবে ডিবি পুলিশ গ্রেফতার করেছে এবং তথ্য প্রযুক্তি আইনে কারাগারে প্রেরণ করেছে  তার তীব্র নিন্দা জানান তারা।

‘দৈনিক জনকণ্ঠে ’৭১-এর ঘাতক-দালাল-যুদ্ধাপরাধীদের দুষ্কর্ম প্রকাশের কারণে ২০০১ সালের ২০ এপ্রিল ফরিদপুরের রাজাকাররা তাকে পিটিয়ে কুপিয়ে পা কেটে দেয়। দীর্ঘ ১৬ বছর যাবৎ প্রবীর সিকদার পঙ্গুত্ব বরণ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবিরাম লিখে চলেছেন। ১/১১-এর ছদ্ম সামরিক শাসনকালে যখন আওয়ামী লীগের বহু নেতা শেখ হাসিনার পক্ষে দাঁড়াবার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত ছিলেন কিংবা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, প্রবীর তাঁর পক্ষে দাঁড়িয়ে ‘আমার বোন শেখ হাসিনা’ লিখে নেত্রীর গ্রেফতারের প্রতিবাদ করেছিলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার একজন বিতর্কিত মন্ত্রীর সমালোচনার জন্য মুক্তিযুদ্ধে শহীদের সন্তান সাংবাদিক প্রবীরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে কোনও মানুষকে তা ক্ষুব্ধ করবে।

‘প্রবীর শিকদার যদি তথ্যপ্রযুক্তি আইনে কোনও অপরাধ করে থাকেন, তার জন্য মামলা হতে পারে। যে বিষয় নিয়ে তিনি লিখেছেন সে বিষয়ে তদন্ত করা উচিৎ। কারা কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকারের প্রতিপক্ষ বানাতে চাইছে সে বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন বলে তার  মন্তব্য করেন । তথ্যপ্রযুক্তি আইনের এমন অপব্যবহার এ ক্ষেত্রে সরকারের অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে।

ট্যাগ: প্রবীর সিকদারসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন আঙ্গিকের বিপিএলে ব্যাপক সাড়া

পরবর্তী

বঙ্গবন্ধু কোনো দলের নয়, তিনি সর্বজনীন: সৈয়দ আশরাফ

পরবর্তী

বঙ্গবন্ধু কোনো দলের নয়, তিনি সর্বজনীন: সৈয়দ আশরাফ

আরও দূরে যাওয়ার স্বপ্ন দেখছে শাওন-আতিক-ফয়সালরা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT