চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণদের কোভিড-১৯ নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ঝুঁকি এড়াতে প্রবীণ অর্থাৎ ৫০ বছরের বেশি বয়সী মানুষের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বাসস জানায়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হয় যে, প্রবীণরা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছে বেশী এবং বিভিন্ন কারণে তারা কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে সক্ষম হচ্ছেন না। যার ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন।

‘এমতাবস্থায় প্রবীণ (৫০ বছর থেকে তদুর্ধ্ব) ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আরেক চিঠিতে জানানো হয়, কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেওয়া থেকে পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার ফল দ্রুত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানোর ব্যবস্থা একান্ত প্রয়োজন।

নমুনা পরীক্ষার ফল দ্রুততম সময়ে (৭২ ঘণ্টার মধ্যে) আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।

Reneta

এছাড়াও অন্য আরও একটি চিঠিতে, বিভিন্ন সরকারি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ও আক্রান্ত নন, এমন প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট গঠনে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামশের্ প্রসূতি মায়েদের জন্য সরকারি হাসপাতালে (২৫০ শয্যা বিশিষ্ট) পৃথক কোভিড ইউনিট প্রস্তুত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT