প্রবাস সংবাদ

প্রবাস বাংলা ফুটবল ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ

প্রবাস বাংলা ফুটবল ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাস বাংলা ফুটবল ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদের স্থানীয় ইস্কান-২ ফুটবল গ্রাউন্ডে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন প্রবাস বাংলা ফুটবল ক্লাবের জুনিয়র একাদশ এবং সিনিয়র একাদশ।

ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় লাভ করে সিনিয়র একাদশ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিনিয়র একাদশের রোকন উদ্দিন।

খেলায় ট্রফি তুলে দেওয়ার আগে ঈদের শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। দীর্ঘদিন করোনা মহামারির পর ছোট পরিসরে ফুটবল ম্যাচ আয়োজনের প্রশংসাও করেন তারা। বিভিন্ন অপর্কম থেকে দূরে থেকে নিজেদের কাজের ফাঁকে মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে ফুটবল চর্চার জন্য সাধুবাদ জানিয়েছেন তারা।

খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

বিষয়:প্রীতি ফুটবল ম্যাচ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…