চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রবাসী সরকার’ গঠন করে মণিপুরের স্বাধীনতা ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের মণিপুর রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেছে সেখানকার একটি রাজনৈতিক প্রতিনিধি দল। মঙ্গলবার লন্ডনে বসে প্রবাসী সরকার গঠনের ডাক দিয়েছেন মণিপুরের এই নেতারা।

মণিপুর রাজ্যের মহারাজা সানাজাওবার পক্ষ থেকে এই ঘোষণা করেন স্বঘোষিত রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন ও রাজ্য পরিষদের বিদেশ ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবম সামারজিত।

রাজ্য পরিষদের বিদেশ মন্ত্রী নারেংবম সামারজিত ‘মণিপুর স্টেট কাউন্সিল’ ঘোষণা করে বলেন, নির্বাসিত সরকারের মাধ্যমে মণিপুরকে জাতিসংঘের সদস্য পদে অর্ন্তভুক্তির জন্য আবেদন করা হবে।

পৃথক রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি জোগাড়ে ব্রিটেনের রানি এলিজাবেথ (দ্বিতীয়)-এর কাছে আবেদন করেছেন ওই নেতারা।

লন্ডনে সাংবাদিকদের কাছে দেয়া এক সাক্ষাতকারে ওই নেতা বলেন, ‘আমরা পৃথক রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্যর দাবি জানাই, আমরা আশা করি অনেক রাষ্ট্রই আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিবে।’

‘বৈঠকে নিজেদের মণিপুর স্টেট কাউন্সিল এর নেতৃত্ব ঘোষণা করে পৃথক প্রশাসনের ডাক দিয়ে নির্বাসিত সরকার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ওই নেতারা। এসময় ২০১২ সালে মণিপুরের প্রথমবারের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করে শোনান তিনি।’

Reneta

ওই নেতা আরও অভিযোগ করেন, মণিপুরের বাসিন্দাদের উপর অত্যাচার চালাচ্ছে ভারতীয় সেনা। ‘সুপ্রিম কোর্টে এমন ১৫২৮টি হত্যার মামলার ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে’ বলেও দাবি করেন তিনি।

নারেংবম সামারজিত বলেন, ‘আমরা সেখানে স্বাধীন নই, আমাদের ইতিহাস ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সংস্কৃতি আজ বিলুপ্তের পথে। সুতরাং জাতিসংঘের আমাদের কথা শোনা উচিৎ, আমরা বিশ্বের কাছে শুধু এতটুকু জানাতে চাই, মণিপুরে যারা বাস করে তারাও মানুষ।’

তবে এ বিষয়ে লন্ডনের ভারতীয় হাইকমিশন কোনো মন্তব্য করেনি।

মণিপুর ভারতের সবচেয়ে ছোট প্রদেশ হলেও সেখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সাতটি প্রদেশ নিয়ে গঠিত সেভেন সির্স্টাসের অন্তর্ভুক্ত একটি প্রদেশ।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয় মণিপুর রাজ্য। তার দু’বছর পরে মণিপুর ভারতের অংশ হয়। মণিপুর স্টেট কাউন্সিলের দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলন ও সংগ্রাম হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মণিপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেটফ্লিক্সের আচরণে ক্ষুব্ধ হলিউড

পরবর্তী

ঢাকা ব্যাংকের এমডিকে দুদকের তলব

পরবর্তী

ঢাকা ব্যাংকের এমডিকে দুদকের তলব

সাকিব আবার বীরের বেশে ফিরে আসবে: ১৪ দল

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT