চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে কাতারের শ্রম মন্ত্রীর বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৮, মে ২০২২
প্রবাস সংবাদ
A A

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে কাতারের শ্রম মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররি-র সাথে বৈঠক করেন।

এ সময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপ ২০২২ আয়োজনে নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ হতে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী ইমরান আহমেদ বলেন, মুসলিম দেশ কাতার বিশ্বকাপ ফুটবুল ২০২২ আয়োজক দেশ হওয়াতে বাংলাদেশ আনন্দিত এবং বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় কর্মী কাতারে পাঠাতে আগ্রহী বলে মন্ত্রী যোগ করেন।

জবাবে কাতারের শ্রম মন্ত্রী বলেন, বিশ্বকাপের জন্য নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ হতে কর্মী নিয়োগের আশ্বাস দেন। এছাড়া, ২০২৩ সালের মাঝামাঝি থেকে কাতারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নির্মাণ খাতে কর্মী নিয়োগ শুরু হবে বলে তিনি জানান এবং বাংলাদেশ হতে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় কাতারি বিনিয়োগ এবং কাতারী ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উপস্থাপন করেন। রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন বাংলাদেশী কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে কাতারের মন্ত্রী মন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশী কর্মীদের মধ্যে কাতারের আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব করেন।

Reneta

এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আগামী দু-এক মাসের মধ্যে এ সভা অনুষ্ঠানের বিষয়ে ঐক্যমত্য হয়। এসময় মন্ত্রী ইমরান আহমেদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

আজকের বৈঠকে কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো: বিল্লাল হোসেন, ব্যবস্থাপক শরীফ হোসেন, দূতাবাস হতে মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর (রাজনৈতিক) মো: মাহবুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তন্ময় ইসলামও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী কল্যাণমন্ত্রীবৈদেশিক কর্মসংস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT