চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের সুখ-দুঃখের গল্পে নাটক ‘বিদেশ ফেরত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

নাটকে জনপ্রিয় মুখ শামীম জামান। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাতা হিসেবেও সুনাম অর্জন করেছেন। সমসাময়িক বিভিন্ন বিষয় ফুটে ওঠে তার নির্মাণে। এবার শামীম জামান প্রবাসীদের সুখ-দুঃখের গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন, নাম ‘বিদেশ ফেরত’।

রুহুল আমিন পথিকের রচনায় এ নাটকটি অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেছেন শামীম জামান নিজেই।

এ নাটকের গল্পে দেখা যাবে, মোর্শেদ, হাসমত দুই ভাই। তাদের সঙ্গে থাকেন মা, যিনি অন্ধ। বড় ভাই মোরশেদ বিদেশে চলে গেলে ছোট ভাই হাসমত এবং অন্ধ মা গ্রামের বাড়িতে দিনযাপন করে। মোর্শেদ বিদেশের মাটিতে কষ্টে জীবনযাপন করে। ছোট ভাই এবং মাকে কখনো তার কষ্টের কথা বলেন না।

প্রবাসীদের সুখ, দুঃখ, পারিবারিক টানাপড়েন, মায়ের মমতা এসবকে কেন্দ্র করে নির্মিত এই ‘বিদেশ ফেরত’। শামীম জামান ছাড়াও এতে অভিনয় করেছেন জামিল হোসেন, লাবণ্য লি, ফারজানা রিক্তা, কেয়া মনি, নীলা ইসলাম, রিদুয়ানা রিদু, শাহীন সিনান প্রমুখ।

জামিল হোসেন বলেন, শামীম ভাইয়ের বেশীরভাগ নাটকে আমি কাজ করি। কাজগুলো থেকে দর্শকদের ফিডব্যাক ভালো আসে। প্রবাসী ভাইয়ের জীবনের সঙ্গে মেশানো ‘বিদেশ ফেরত’ নাটকটি। এ ধরণের গল্পে আমি প্রথম কাজ করলাম।

শামীম জামান বলেন, ‘প্রবাসীদের গল্প নিয়ে এর আগে একাধিক নাটক নির্মিত হলেও আমার কাজটিতে কিছুটা ভিন্নতা রয়েছে। দেশ ও নিজের পরিবারের আপনজনদের ভালো রাখার দায়িত্ব নিয়ে বিদেশে আসা মানুষদের দিনযাপনের চিত্র এখানে থাকবে। অন্যের জন্য উৎসর্গ করে দেয়া প্রবাসীদের হাসি-কান্না দর্শকের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।

Reneta

‘বিদেশ ফেরত’ নাটকের শুটিং শেষ। শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা ও অভিনেতা শামীম জামান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামিল হোসেননাটকপ্রবাসীফারজানা রিক্তাশামীম জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে নেপালের বিপক্ষে জোড়া গোল করতে চান রোনান

মার্চ ৩০, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT