বিনোদন

প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন তারা

প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন তারা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে প্রবাসী বাঙালিরা আনন্দের সঙ্গে বৈশাখী উৎসব পালন করবেন। সেই অনুষ্ঠান মাতাতে বাংলাদেশ থেকে যাচ্ছে ব্যান্ডদল চিরকুট, কন্ঠশিল্পী সামিনা চৌধুরী, স্বপ্নিল সজীব, ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ এর কর্ণধার বিপ্লব সাহা।

সেখানে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবে হিমি, সাঞ্জু জন ও শিপন মিত্র।

বিপ্লব সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, মালয়েশিয়ার ক্রাফট কালচারাল কমপ্লেক্স রাজাচুলান ভেন্যুতে এ জমকালো উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক পর্ব। সেখানে আমি উপস্থাপনা করবো। অন্যান্যরা নিজেদের মতো পারফর্ম করবেন।

অনুষ্ঠানটি আয়োজন করেছেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন। আগামীকাল (২৮ এপ্রিল) এটি অনুষ্ঠিত হবে। সেজন্য আজ রাত ৯টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করছেন তারা, দেশে ফিরবেন ২ মে।

বিষয়:চিরকুট বিপ্লব সাহা বিশ্বরঙ সামিনা চৌধুরী স্বপ্নিল সজীব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…