বাংলাদেশ

প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রফেসর নাছিমউদ্দিন মালিথার ছবি, স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফেসর নাছিমউদ্দিন মালিথার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গতবছরের এই দিনে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের বিভিন্ন বিখ্যাত কলেজে শিক্ষকতা করেছেন প্রফেসর মালিথা। লিখেছেন বহু কবিতা ও গবেষণামূলক প্রবন্ধ-গ্রন্থ। তবে রবীন্দ্র গবেষক হিসেবেই তার বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং উদ্যোক্তা ছিলেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল সাড়ে নয়টায় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড ওয়ারেছিয়া কবরস্থানে মরহুমের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে সকাল ১০ টায় স্মরণ সভা।

এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ আছর কবরস্থান ঈদগাহ মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া। এ উপলক্ষে মরহুমের জন্মস্থান রাজশাহী জেলা, বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মালিথা বাড়ী জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছে।

বিষয়:নাছিমউদ্দিন মালিথা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…