আদালত

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম

বিচারপতি ইনায়েতুর রহিমের পোর্ট্রেট, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিমের ছবি, বাংলাদেশি আইনজীবী ও বিচারক।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীন প্রধান বিচারপতির দায়িত্ব (কার্যভার) পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

২২ মার্চ দিনগত রাত ৩টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করেন। আগামী ৩১ মার্চ তিনি দেশে ফিরবেন। এই সময় পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব (কার্যভার) পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

প্রধান বিচারপতির যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়,  বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিষয়:প্রধান বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…