চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের লোক: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:৫৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগের লোক ও দলটির সদস্য হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হলে এদেশে কোন নির্বাচন হবে না বলেও দাবি করেন তিনি। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি নির্বাচনে যাবে বলে তিনি মন্তব্য করেছেন।

বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক সরকারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পর আওয়ামী লীগের নেতারা তাকে মিষ্টিমুখ করিয়েছে। এতে কী প্রমাণ হয় না তিনি আ্ওয়ামী লীগের লোক?

সরকার বিএনপিকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের একটি বড় রাজনৈতিক দল। তারা আরেকটি বড় দলকে বিলীন করে দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত। তারা জানেন জনগণ তাদের ভোট দিবে না। তাই তারা কোন সুষ্ঠু নির্বাচন দিবে না। তারা চায় আরেকটি ৫ জানুয়ারির নির্বাচন। একারণে তারা নুরুল হুদার মতো বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করেছে।

মির্জা ফখরুল বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে ১৩দফা দিয়েছিলেন। আমরা মনে করেছিলাম রাষ্ট্রপতি দলীয় চিন্তার বাইরে আসবেন। কিন্তু তিনি আসতে পারেননি। আমরা স্থানীয় নির্বাচনে যাচ্ছি এবং যাব। কিন্তু জাতীয় নির্বাচনে যাব কি যাব না, তা নির্ভর করছে একটি নির্দলীয় সরকারের ওপর। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটি প্রমাণিত।

তিনি আরও বলেন, দুর্নীতিতে আওয়ামী লীগ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ড. ইউনুস দেশের গর্ব এবং সারা বিশ্বেও তিনি সম্মানিত ব্যক্তিত্ব। ভারতেও তিনি বিপুল সম্মানে ভূষিত হচ্ছেন। কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত ঈর্ষা থেকে তাঁকে বিতর্কিত করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT