ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন নিয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বা অপচেষ্টা সহ্য করা হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তাদের মতামত জানিয়েছেন প্রতিনিধিরা।







