প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি’র নির্ধারিত সময়ের আগে ২০২১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে। এছাড়া পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ২৭ টি দেশের অংশগ্রহণে ঢাকা পানি সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগে এমডিজি অর্জন করে বাংলাদেশ যেভাবে রোল মডেল হয়েছে এসডিজি অর্জনেও সেভাবে এগিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছে সরকার।
এসময় মরক্কোর জলাবায়ু সম্মেলনে পানি ও স্যানিটেশনের জন্য জাতিসংঘের পৃথক তহবিল গঠনের দাবির কথাও স্মরণ করিয়ে দেন তিনি। এছাড়া নিরাপদ পানির অভাবে বছরে পৃথিবীতে যে ১০ লাখ মানুষ মারা যায় তা রোধ করতে নিজস্ব অবস্থান থেকে সব দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাষ্ট্র ও সরকার প্রধানদের সমন্বয়ে জাতিসংঘের উচ্চ ক্ষমতা সম্পন্ন ১২ সদস্যের কমিটি অন্যতম সদস্য হিসেবে প্রধানমন্ত্রী আশা করেন, ডেল্টা সেশনের ওয়ার্কিং সেশন এবং শেরপা বৈঠকগুলোতে পানি সমস্যা চিহ্নিত করে কর্মকৌশল নির্ধারণ করা হবে।
উল্লেখ্য যে, বিশ্বের প্রায় ১শ’ কোটি মানুষের সুপেয় পানি নিশ্চিত নয়। এছাড়া পানির বহুমুখী সমস্যায় ভুগছেন বিশ্বের ৪০ শতাংশ মানুষ। এজন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি’র ৬ নম্বর লক্ষ্য’ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা। এর ধারাবাহিকতায় ঢাকায় এই পানি সম্মেলন।
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনে নিরাপদ পানি নিশ্চিতে কাজ করার আহবান জানান পানি সম্পদ মন্ত্রী আনসুল ইসলাম মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।\
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








