চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন: সৈয়দ আশরাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন যথাসময়ে হবে। তবে সাংবিধানিকভাবে, প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন দিতে পারেন।

শোকের মাসের প্রথম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে পাঁচ বছর পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সৈয়দ আশরাফ। তবে সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী প্রধানমন্ত্রী যেকোন সময় সংসদ ভেঙ্গে দেয়ার জন্য রাষ্ট্রপতিকে বলতে পারেন উল্লেখ করে আশরাফ বলেন, প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তা করতেও পারেন, আবার নাও পারেন।

Banglabid

বিএনপির প্রতি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার আহবান জানান আশরাফ। জননেত্রী শেখ হাসিনার অধীনে কখনই কারচুপির নির্বাচন হয় নাই দাবি করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে।

বাঙ্গালী জাতির জন্য শোকাবহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুর দিনটিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালন বিষয়ে আশরাফ বলেন, সত্যিকারেই যদি খালেদা জিয়ার জন্ম ১৫ তারিখে হয় তাহলে ১৬ তারিখে কেক কাটলেই হয়। কেনো ১৫ তারিখেই কাটতে হবে। এটাতো একটা সৌজন্যতার ব্যপার। এই মানবিক গুণ যদি বেগম খালেদা জিয়ার না থাকে তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান।

Reneta

পরে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানায়। এরপর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচনশোকের মাসসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জা.বির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

পরবর্তী

অটোরিক্সা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

পরবর্তী

অটোরিক্সা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

পতাকা উড়িয়ে বাংলাদেশে এলো নতুনেরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT