মু. আশরাফ সিদ্দিকী (বিটু) কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব পদে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
আশরাফ সিদ্দিকী (বিটু) ময়মনসিংহ বিভাগের মাসাকন্দা উপজেলার সন্তান। তিনি এর আগে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের (সিআরআই) পরিচালক ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির সভাপতি ছিলেন।







