বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সময় পেলেই শুরু হবে ই-পাসপোর্ট কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সময় পেলেই শুরু হবে ই-পাসপোর্ট কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পেলেই যেকোনো সময় ই-পাসপোর্ট তৈরি ও বিতরণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নবনির্বাচিত কমিটির সাথে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

ই-পাসপোর্ট চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন সময় দিবেন, তখনই উদ্বোধন হবে ই-পাসপোর্ট।  এরআগে দেশের প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের কাছে এমআরপি পাসপোর্ট পাঠানো হয়েছে।  এবার ই-পাসপোর্ট সবার কাছে তুলে দিতে পারব।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই বরগুনা এবং ফেনীর ঘটনায় চার্জশিট দেয়া হবে। এই মামলাগুলোর কাজ অনেক দুর এগিয়েছে। তবে আদালতে মামলার জটের কারণে এসব মামলা ছাড়াও ধর্ষণসহ অন্যান্য অনেক চাঞ্চল্যকর মামলার বিচার বিলম্ব হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে চার্জশিট দেরিতে দেয়ার কারণে যদি কোনো মামলা দেরি হয়, তাহলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিষয়:ই-পাসপোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…