চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ফেরদৌস-রিয়াজ, উচ্ছ্বসিত তারা

মিতুল আহমেদ মিতুল আহমেদ
২:৫৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

প্রথমবারের মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ফেরদৌস ও রিয়াজ। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন এই দুই চিত্রনায়ক।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন ফেরদৌস ও রিয়াজ। অনুষ্ঠান শেষে করে আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন চিত্রনায়ক ফেরদৌস।

প্রথমবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস বৃহস্পতিবার দুপুরে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আগামী সফরে আমাকে আর রিয়াজকে তাঁর সফর সঙ্গী করেছেন। এটা আমাদের জন্য বিরাট একটি পাওয়া। আমার মনে হয়, এই বিষয়টি শুধু আমাদের দুজনের জন্য না, পুরো চলচ্চিত্র পরিবারের জন্য বিরাট পাওয়া। এই প্রথম সম্ভবত চলচ্চিত্রের কেউ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়াকে বড় প্রাপ্তি উল্লেখ করে ফেরদৌস বলেন, আমেরিকায় ইউনাইটেড নেশনের একটি অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হওয়া বিরাট প্রাপ্তির। আশা করছি অনেক কিছু শিখতে পারবো। আর এই সফরকে শিল্পী সংস্কৃতির মানুষের জন্য বিরাট একটি রিকগনেশান। প্রধানমন্ত্রী যে শিল্প সংস্কৃতির মানুষদের ভালোবাসেন এটা তার প্রমাণ। আমরা প্রতিটি মুহূর্ত তার কাছ থেকে শেখার চেষ্টা করবো। আর ফিরে এসে বাকিটা বলতে পারবো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চ্যানেল আই অনলাইনকে রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়া আমার জন্য একটা অসাধারণ পাওয়া। আমাদের প্রধানমন্ত্রী যে চলচ্চিত্র বান্ধব একটি সরকারের প্রধান সেটি আবারও প্রমাণ হলো এবং তিনি শিল্পীদের যে মর্যাদা দিলেন এটা অভিভূত হওয়ার মতো। এরজন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ আমরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীফেরদৌসরিয়াজলিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুনে একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT