চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর ভাষণে উচ্চ শিক্ষার বড় অর্জনের কথা নেই’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১১:০৭ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সবক্ষেত্রে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট নিরসনে শিক্ষকদের অবদান এবং তাদের উন্নয়ন নিয়ে কিছু না বলায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল।

বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন শিক্ষকদের নেতা অধ্যাপক মাকসুদ কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই ভাষণে সরকারি কর্মকর্তাদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেও প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোনো আশার আলো দেখাননি’।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী গণকর্মচারিদের বেতন দ্বিগুণেরও বেশি করার কথা জানালেও এ ইস্যুতে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে কথা বলেননি। এটাই স্বাভাবিক উল্লেখ করে মাকসুদ কামাল বলেন,‘ জাতির উদ্দেশে দেয়া ভাষণে জনগণের সামনে উন্নয়নের চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গ না আসাটাই স্বাভাবিক’।

Banglabid

তবে দেশের শিক্ষাখাতের সর্বোচ্চ পর্যায়ের বড় অর্জন ভাষণে উল্লেখ না থাকায় হতাশা জানিয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন,‘ গত ৭ বছরে শিক্ষকদের নিরলস চেষ্টায় বিশ্ববিদ্যালয়ে সেশন জট কমে এসেছে। হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা চালিয়ে গেছি আমরা। অথচ আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় কর্মবিরতি পালন করছি’।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,‘অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমালোচনা করে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবদান খাটো করে দেখানোর চেষ্টা দেখা যায় ,অর্জনের স্বীকৃতিও মেলে না। উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণাসহ নানাকাজে সরকার এগিয়ে আসে। অথচ দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুব অপ্রতুল বরাদ্দ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও গবেষণায় বরাদ্দ বিশ্ববিদ্যালয়টির মোট বাজেটের মাত্র ১শতাংশ।’

‘এছাড়া আমাদের পদোন্নতিও দীর্ঘ প্রক্রিয়ার। অন্যান্য নামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে ৫০ শতাংশই অধ্যাপক সেখানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই হার ৩০ শতাংশের কম।’

Reneta

এতোসব হতাশার পরও চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তারা আমাদের অর্জনগুলো তুলে ধরলে তরুণরা উদ্বুদ্ধ হবে। মহান পেশা হিসেবে শিক্ষকতাকে স্বীকৃতি দিতে বৈষম্যহীণ আচরণ কাম্য। সরকার ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ একসঙ্গে মিলে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে পারে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী-ভাষণশিক্ষকদের আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুড়িয়ে দেওয়া হলো ওস্তাদ আলাউদ্দিন’র স্মৃতিচিহ্ন

পরবর্তী

স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দ্বন্দ্ব চিরতরে শেষ করতে তিনটি করণীয়

পরবর্তী

স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দ্বন্দ্ব চিরতরে শেষ করতে তিনটি করণীয়

স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দ্বন্দ্ব চিরতরে শেষ করতে তিনটি করণীয়

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT